কীভাবে ঋতব্রতপন্থী তৃণমূল বিধায়করা কাজ করবেন বিধানসভায় ? প্রশিক্ষণ দিলেন ফিরহাদ হাকিম


কলকাতা: বিদ্রোহী শিবিরের প্রশিক্ষকের দায়িত্বে ফিরহাদ হাকিম। কীভাবে ঋতব্রতপন্থী তৃণমূল বিধায়করা কাজ করবেন বিধানসভায়, প্রশিক্ষণ দিলেন ফিরহাদ। ফিরহাদ হাকিমের সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সাবিনা ইয়াসমিন। বিদ্রোহী শিবিরের জন্য প্রতিদিন সময় দিচ্ছেন কলকাতা বন্দরের তৃণমূল বিধায়ক, খবর সূত্রের। পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হচ্ছেন ফিরহাদ হাকিম ? তুঙ্গে জল্পনা।

আরও পড়ুন, লাল সতর্কতা ! ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যে, কলকাতায় খোলা হল কন্ট্রোল রুম

এককালে যিনি ছিলেন মমতার ছায়াসঙ্গী, তাঁকেই আজ দেখা যাচ্ছে বিদ্রোহী তৃণমূল বিধায়কদের শিবিরে

এককালে যিনি ছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ছায়াসঙ্গী, তাঁকেই আজ দেখা যাচ্ছে বিদ্রোহী তৃণমূল বিধায়কদের শিবিরে। বৃহস্পতিবার বিধানসভায় একই বেঞ্চে ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়ের পাশে দেখা গেছিল, ফিরহাদ হাকিমকে। আর, শুক্রবার তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের প্রশিক্ষণ দিতে দেখা গেল তাঁকে। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, জ্য়োতিপ্রিয় মল্লিক, এককালে যাঁরা ছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ছায়াসঙ্গী। তাঁরাই আজ তৃণমূলের প্রতিষ্ঠাতার থেকে বহুদূরে, কালীঘাটের ছায়াও মারাচ্ছেন না। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের থেকে দূরে সরে গিয়ে পৃথক ব্লক তৈরি করে, আজ বিরোধী দলনেতা হয়েছেন, যে ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়, তাঁর সঙ্গে প্রায়শই দেখা যাচ্ছে একদা মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের অত্য়ন্ত আস্থাভাজন ফিরহাদ হাকিমকে।

তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের প্রশিক্ষণ দিতে দেখা গেল ফিরহাদ হাকিমকে

বৃহস্পতিবার বিধানসভায় একই বেঞ্চে ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়ের পাশে দেখা যায়, তাঁকে আর শুক্রবার তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের প্রশিক্ষণ দিতে দেখা গেল ফিরহাদ হাকিমকে। তাঁরা কীভাবে বক্তব্য় রাখবেন, কীভাবে প্রশ্ন করবেন, বিধানসভায় কীভাবে অংশ নেবেন, সেই সবই ঋতব্রত-তৃণমূল-এর বিধায়কদের শেখালেন ফিরহাদ হাকিম। সঙ্গে ছিলেন একদা মমতা বন্দ্য়োপাধ্য়ায় ঘনিষ্ঠ আরও একঝাঁক বিধায়ক।

” ১৫ বছরে এরকম MLA আছেন, যিনি একবারও বলার সুযোগ পাননি”, অভিযোগ ঋতব্রতর

বিরোধী দলনেতা  ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায় বলেন, ১৫ বছরে এরকম MLA আছেন, যিনি একবারও বলার সুযোগ পাননি। আজকে (শুক্রবার) অনেকেই উপস্থিত ছিলেন। প্রায় সিনিয়র, আমাদের যারা দীর্ঘদিনের বিধায়ক, দীর্ঘদিনের মন্ত্রী, তাঁরা সবাই, প্রায় সবাই এই প্রশিক্ষণ শিবিরে ছিলেন। তাঁরা সবাই কন্ট্রিবিউট করেছেন। ফিরহাদ হাকিম ছিলেন, জাভেদ আহমেদ খান ছিলেন, আখরুজ্জামান ছিলেন, বিপ্লব মিত্র ছিলেন, গোলাম রব্বানি ছিলেন, চন্দ্রনাথ সিনহা ছিলেন, রথীন ঘোষ ছিলেন, সাবিনা ইয়াসমিন ছিলেন, শিউলি সাহা ছিলেন। সূত্রের খবর, বিধানসভায় সরকারিভাবে, বিশেষ করে, নতুন বিধায়কদের জন্য় প্রশিক্ষণের ব্য়বস্থা করা হবে। ২ দিন ধরে হবে কর্মশালা। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *