গুয়াদালাজারা: ভোররাতের ম্যাচে চেকিয়া ও দক্ষিণ আফ্রিকা ড্র করায় মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার (Mexico vs South Korea) মধ্যেকার ম্যাচে যে দল জিতত, তার নক আউট রাউন্ডে পৌঁছনো নিশ্চিত ছিল। সেই লক্ষ্যেই দুই দল প্রথম থেকে শেষ পর্যন্ত লড়াই চালাল। তবে হাড্ডাহাড্ডি এই ম্যাচে দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিমের একটা ভুলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিল। তাঁর ভুল থেকেই ম্যাচের ৫০ মিনিটের মাথায় লুইস রোমো ম্যাচের একমাত্র গোলটি করেন। এই গোলের সুবাদেই দুই ম্যাচের দুইটিই জিতে প্রথম দল হিসাবে এবারের বিশ্বকাপের (FIFA World Cup 2026) রাউন্ড অফ ৩২-এ পৌঁছে গেল আয়োজক দেশ মেক্সিকো।
ম্যাচের প্রথমার্ধটা কিন্তু বেশ সাদামাটাই ছিল। মেক্সিকো বা দক্ষিণ কোরিয়া, দুই দলের কেউই খুব বড় সুযোগ তৈরি করতে পারেনি। সন হিউং-মিনকেও বেশ নিষ্প্রভই দেখায়। দলের এই সাদামাটা পারফরম্যান্স যে মেক্সিকান সমর্থকরা ভালভাবে মেনে নেয়নি, তা প্রথমার্ধ শেষের বাঁশি বাজতেই স্পষ্ট হয়ে যায়। গোটা গ্যালারি দলকে ‘বু’ করে নিজেদের বিরক্তি জানান দেয়।
আরও পড়ুন:- ঘটনাবহুল ম্যাচে এক ডজন গোল, কাতারকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয় পেল কানাডা
দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ যে কিছুটা বাড়ে, তা বলাই বাহুল্য। কিন্তু তাতেও গোলের দেখা পাওয়া যাচ্ছিল না। এমন পরিস্থিতিতে হঠাৎই ৫০তম মিনিটে কোরিয়ান গোলরক্ষকের একটা ছোট্ট ভুল আর তাতেই সুযোগ পেয়ে যায় মেক্সিকো। দলের ডিফেন্ডার লিংয়ের সঙ্গে সংঘর্ষের জেরে কিমের হাত থেকে বল ছিটকে পড়ে যায়। লুইস রোমো একেবারে সঠিক সময়ে সঠিক স্থানে উপস্থিত ছিলেন। তিনি কার্যত ফাঁকা জালে বল জড়িয়ে দলকে লিড এনে দেন। প্রথম ম্যাচে গোল করা দলের নায়ক রাউল হিমেনেজ় প্রায় দ্বিতীয় গোলটা করেই ফেলেছিলেন। তবে কঠিন কোণ থেকে মারা তাঁর শট প্রতিহত করেন কোয়িরান গোলরক্ষক।
এরপর ম্য়াচের বড় মুহূর্তটি আসে ৮৭ মিনিটের মাথায়। কোরিয়ান গোলরক্ষকের ভুলে যেখানে মেক্সিকো এগিয়ে যায়, সেখানে রাউল ব়্যাঞ্জেল দুরন্ত জোড়া সেভ করেন। প্রথমে তিনি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চোয়ের হেডার প্রতিহত করার পরে ইয়াংয়ের শটও রুখে দেন। এই দুরন্ত জোড়া সেভই মেক্সিকোর ক্লিনশিট বজায় রাখতে সাহায্য় করে। এই জয়ের সুবাদেই গ্রুপ বিজেতা হিসাবে পরের রাউন্ডে পৌঁছে গেল মেক্সিকো। ২০২২ সালে মেক্সিকোর পরাজিত হয়ে প্রথম রাউন্ড থেকেই ছিটকে যাওয়ার হতাশা এই পর্বে খানিকটা মিটলে বলে ধরে নেওয়াই যায়।
Chess Grandmaster | পশ্চিমবঙ্গের দাবার মুকুটে যোগ হল নতুন পালক, দেশের ৯৫তম গ্র্যান্ডমাস্টার হলেন কলকাতার আরণ্যক ঘোষ
