Full Moon in the Sky: পূর্ণিমায় রাতের আকাশে ‘স্ট্রবেরি মুন’, সোমবার দেখতে পাবেন, ২০২৬ কেন গুরুত্বপূর্ণ জানুন


নয়াদিল্লি: দীর্ঘ টালবাহানার পর বর্ষার আগমন ঘটেছে। দিনের বেলা যাও বা রোদ দেখা যাছে, বিকেলের পর থেকে আকাশে চোখে পড়ছে মেঘের ঘনঘটা। আর সেই আবহেই সোমবার পূর্ণিমা। রাতের আকাশে দেখা যাবে ‘স্ট্রবেরি মুন’। শুধু ২৯ জুন সোমবারই নয়, ২৮ এবং ৩০ জুনও আকাশে ‘স্ট্রবেরি মুন’ দেখা যাবে। (Strawberry Moon on June 29)

এর আগে মে মাসে দু’-দু’টি পূর্ণিমার চাঁদ দেখা গিয়েছিল, ফ্লাওয়ার মুন এবং ব্লু মুন। সোমবার রাতে আকাশে যে পূর্ণিমার চাঁদ দেখা যাবে, সেটি মাইক্রোমুন। উপবৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে পৃথিবীর থেকে যখন সবচেয়ে দূরে অবস্থান করে চাঁদ, সেই সময় মাইক্রোমুন দেখা যায়। অন্য সময় রাতের আকাশে পূর্ণিমার চাঁদকে যেমন বড় দেখায়, এক্ষেত্রে চাঁদকে প্রায় ৭ শতাংশ ছোট দেখাবে। (Full Moon in the Sky)

স্ট্রবেরি মুন বা মাইক্রোমুন

শুধু তাই নয়, চলতি বছরে এই প্রথম সবচেয়ে নীচু অবস্থানে দেখা যাবে পূর্ণিমার চাঁদকে। গ্রীষ্মকালীন অয়নের ঠিক পর পর পৃথিবী নিজের অক্ষে কিছুটা হেলে অবস্থান করে। ফলে এই সময় চাঁদ দিগন্তরেখার কাছাকাছি অবস্থান করে।

 এছাড়া এটিই বছরের সবচেয়ে নিচু অবস্থানে থাকা পূর্ণিমা; গ্রীষ্মকালীন অয়নকালের (summer solstice) ঠিক পরবর্তী সময়ে পৃথিবীর অক্ষের বিশেষ হেলানো অবস্থানের কারণে এটি দিগন্তরেখার বেশ কাছাকাছি অবস্থান করে। সোমবার যে পূর্ণিমার চাঁদ দেখা যাবে, তাকে ‘স্ট্রবেরি মুন’ও বলা হয়। তবে চাঁদকে লাল বা গোলাপি দেখতে লাগবে না। উত্তর আমেরিকার বিশেষ কিছু আদিবাসী সম্প্রদায়ের মানুষ বছরের এই সময় পাকা স্ট্রবেরি সংগ্রহ করতেন। তাই এমন নামকরণ। ইউরোপের বেশ কিছু জায়গায় এই চাঁদকে ‘Honey Moon’ও বলা হয়। 

আরও পড়ুন: সংবিধানের মুখবন্ধ, ধর্মনিরপেক্ষতা বাদ, পাঠ্যবইয়ে ‘মনুস্মৃতি’র উল্লেখ, নির্বাচন কমিশন, SIR-প্রশস্তি, ফের বিতর্কে NCERT

২০২৬ সালে কবে কবে পূর্ণিমার চাঁদ

২০২৬ সাল জুড়ে মোট ১৩টি পূর্ণিমার চাঁদ দেখার সুযোগ পাচ্ছেন পৃথিবীবাসী, যার মধ্যে তিনটি সুপারমুন। দু’বার চন্দ্রগ্রহণেরও সাক্ষী হতে পারছেন সকলে, ২০২৮ সালের বর্ষবরণ আসার আগে যার মধ্যে একটিই অন্তিম। 

গত ৩ জানুয়ারি Wolf Moon দেখা গিয়েছিল, যা সুপারমুনও ছিল। ১ ফেব্রুয়ারি দেখা যায় Snow Moon. ৩ মার্চ রাতের আকাশে Worm Moon দেখতে পান সকলে, যা গ্রহণও ছিল। ১ এপ্রিল Pink Moon দেখেছিলাম আমরা। ১ মে ছিল Flower Moon. ২৯ জুন Strawberry Moon-এর পর ২৯ জুলাই Buck Moon দেখা যাবে। ২৮ অগাস্ট Sturgeon Moon (আংশিক চন্দ্রগ্রহণ), ২৬ সেপ্টেম্বর Harvest Moon, ২৬ অক্টোবর Hunter’s Moon, ২৪ নভেম্বর Beaver Moon (সুপার মুনও), ২৩ ডিসেম্বর Cold Moon (সুপারমুন) দেখা যাবে। 

আরও পড়ুন: ট্রাম্পের নামে রাস্তা হল ভারতে, সম্মান পেয়ে অভিভূত আমেরিকার প্রেসিডেন্ট

২০২৬ সালে দু’টি চন্দ্রগ্রহণের যোগ ছিল। গত ২-৩ মার্চ একটি চাক্ষুষ করেছেন সকলে। ২৭-২৮ অগাস্ট আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে। আংশিক চন্দ্রগ্রহণও রয়েছে ওইদিন। উত্তর, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা থেকে দেখা যাবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *