Gambhir on Agarkar: ‘ইতিহাস সদয় হবে’, বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের


নয়াদিল্লি: জল্পনা ছিলই, সেইমতোই ভারতীয় পুরুষ ক্রিকেট দলের (Indian Cricket Team) প্রধান নির্বাচক হিসাবে অজিত আগরকরের চুক্তি বাড়ানো হল না অজিত আগরকরের (Ajit Agarkar)। মঙ্গলবারই, সরকারিভাবে ভারতীয় প্রধান নির্বাচক হিসাবে আগরকরের মেয়াদকাল শেষ হয়েছে। ইতিমধ্যেই নতুন নির্বাচক চেয়ে বিসিসিআইয়ের তরফে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। এবার বিদায়ী প্রধান নির্বাচকের উদ্দেশে আবেগঘন পোস্ট করে তাঁকে আগামীর শুভেচ্ছা জানালেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)।

নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে গৌতম গম্ভীর লেখেন, ‘প্রিয় অজিত ভাই, তোমার সঙ্গে কাজ করাটা পরম সৌভাগ্যের ছিল। ওই তিনটি আইসিসি ট্রফিজয় তোমার বিশ্বাসের পরিচয়বাহক যেখানে তুমি সবসময় দলকে সর্বাগ্রে এবং সবসময় এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছ। আমার মতে তোমার প্রতি ইতিহাস সদয় হবে। সবকিছুর জন্য ধন্যবাদ। তোমার আসন্ন ভবিষ্যতের জন্য তোমায় অনেক শুভেচ্ছা।’

 

আগরকর ২০২৩ সালের জুলাইয়ে ভারতের প্রধান নির্বাচক হিসাবে দায়িত্ব নিয়েছিলেন। তাঁর সময়কালে ভারত ২০২৪ ও ২০২৬ সালের আইসিসি টি-২০ বিশ্বকাপের পাশাপাশি গত বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও জেতে ভারতীয় সিনিয়র দল। তবে তাঁর সময়কাল শেষ হল। তাঁর অনুপস্থিতিতে গতকাল প্রজ্ঞান ওঝাই অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেন এবং নিউজ়িল্যান্ড সফরের জন্য ভারতীয় টি-২০ দল নির্বাচন করেন।

আরও পড়ুন:- নেই যশপ্রীত বুমরা, চার বছর পর দলে ফিরলেন ভুবনেশ্বর কুমার, কিউয়ি সিরিজ়ের দল ঘোষণা করল ভারত 

তবে ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে নির্বাচক চেয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হল, নির্বাচক কমিটির একটি পদের জন্য আবেদনপত্র নেওয়া হচ্ছে। সেই সঙ্গে মনে করিয়ে দেওয়া হল, সিনিয়র নির্বাচক কমিটির গুরুদায়িত্বও। ভারতের টেস্ট, ওয়ান ডে ও টি-২০ ফর্ম্যাটের দল বেছে নেয় যারা। সেই সঙ্গে দেশের প্রতিশ্রুতিমান ক্রিকেটারদের চিহ্নিত করার কাজও করে নির্বাচক কমিটি। যাতে জাতীয় দলের রিজার্ভ বেঞ্চ শক্তিশালী হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *