Bollywood News: মুম্বইয়ে বাসাবদল করছেন সলমন খান? গ্যালাক্সি অ্যাপার্টমেন্টসের এক কামরার ফ্ল্যাটকে বিদায়? নেপথ্যে কি বিশনোই গ্যাং, উঠছে প্রশ্ন


নয়াদিল্লি: সাফল্যের শিখরে থেকেও এক কামরার ফ্ল্যাটে কাটিয়ে দিয়েছেন জীবন। তবে এবার বাসাবদল করতে পারেন বলিউডের ‘ভাইজান’ সলমন খান। তাঁর বাসস্থান হিসেবে এতদিন মায়ানগরীর ল্যান্ডমার্ক হয়ে উঠেছিল যে ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টস’, তা সলমন ছাড়তে পারেন বলে খবর। বান্দ্রায় আরব সাগরের গা ঘেঁষে ছ’তলা বাড়ি তৈরিতে তাঁকে অনুমতি দিয়েছে মহারাষ্ট্র সরকার। (Salman Khan News)

সলমন বা খান পরিবারের তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি বিষয়টি নিয়ে। তবে মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি বা MCZMA গত ১৪ জুন সলমনকে ছ’তলার রেসিডেন্সিয়াল বিল্ডিং নির্মাণে অনুমতি দিয়েছে। বান্দ্রার চিম্বাই এলাকায় ওই বিল্ডিং গড়ে উঠবে, যেখান থেকে ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টসে’র দূরত্ব খুব বেশি নয়। ১৯৭৪ সাল থেকে ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টসে’র গ্রাউন্ড ফ্লোরের এক কামরার ফ্ল্যাটই সলমনের আশিয়ানা ছিল। (Bollywood News)

MCZMA সূত্রে খবর, যে প্লটে রেসিডেন্সিয়াল বিল্ডিং তোলার অনুমতি দেওয়া হয়েছে, সেটি সলমনের মা সালমা খানের নামে নথিভুক্ত রয়েছে। ১৯৫৬ সাল থেকে সেখানে একটি দোতলা বাড়ি দাঁড়িয়েছিল। কিন্তু বিপজ্জনক হয়ে পড়ায় ভাঙতে হয় বাড়িটি। সেই জায়গায় যে ছ’তলার রেসিডেন্সিয়াল বিল্ডিং নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে, তাতে গ্রাউন্ড ফ্লোর, স্টিল্ট পার্কিং এবং উপরে ছয়টি তল নির্মাণ করা যাবে। 

আরও পড়ুন: ব্রেকআপ অফিসার হতে চান? বেতন প্রায় ৩ লক্ষ টাকা, বাজারে নতুন চাকরি, যোগ্যতা শুধু…

নতুন বিল্ডিংটি তৈরি হলে তার টোটাল বিল্টআপ এরিয়া হবে ১০১৪ স্কোয়্যার মিটার অর্থাৎ ১০৯১৪ স্কোয়্যার ফুট। Sach Developers-কে বিল্ডিং তৈরির বরাত দেওয়া হয়েছে।  ২০২৫ সালের অক্টোবর মাসে প্রাথমিক পর্যায়ে ওই প্রজেক্টে অনুমতি দেয়নি বৃহন্মুম্বই পুরসভা। তবে এবার অনুমতি দেওয়া হয়েছে। তবে শর্ত দেওয়া হয়েছে যে, ওই জায়গায় আগে থেকে যে সব গাছপালা রয়েছে, তা কাটা যাবে না। বিল্ডিংটির চারিদিকে স্থানীয় প্রজাতির গাছও লাগাতে হবে।

সলমন বা তাঁর পরিবারের তরফে বাসাবদল নিয়ে কিছু জানানো না হলেও, মায়ানগরীতে বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কারণ বছর দুই ধরে কড়া নিরাপত্তার বেষ্টনীতে থাকেন সলমন। লরেন্স বিশনোই এবং তার গ্যাং লাগাতার সলমনকে খুনের হুমকি দিয়ে আসছে। ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টস’ লক্ষ্য করে গুলিও ছোড়া হয়েছে। বর্তমানে Y+ ক্যাটেগরির নিরাপত্তা পান সলমন। নতুন যে বিল্ডিং তৈরি হবে, সেটি মূল রাস্তা থেকে ভিতরে। সেখানে গোপনীয়তা বজায় রাখা যেমন সহজ হবে, তেমনই নিরাপত্তা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:  সংবিধানের মুখবন্ধ, ধর্মনিরপেক্ষতা বাদ, পাঠ্যবইয়ে ‘মনুস্মৃতি’র উল্লেখ, নির্বাচন কমিশন, SIR-প্রশস্তি, ফের বিতর্কে NCERT



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *