কলকাতা : বাগনানে নিহত বিজেপি কর্মীর বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবারের লোকজনের সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। পরিবারের সদস্যদের সমবেদনাও জানান। বিধানসভা নির্বাচনের পর ১৭ জুন দুষ্কৃতীদের হাতে খুন হন বিজেপি কর্মী প্রশান্ত দে। তাঁর বাড়িতেই শনিবার পৌঁছলেন মুখ্যমন্ত্রী।
গত ১৭ জুন ২০২৬ বাগনানের পাইকপাড়া গ্রামের বিজেপি কর্মী প্রশান্ত দে খুন হন দুষ্কৃতীদের হাতে। এই ঘটনায় বিজেপির তরফে তৃণমূলের দিকেই আঙ্গুল তুলেছে। ঘটনার পর চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ঘটনার দু’দিন পর তদন্তভার CID’র হাতে তুলে দেওয়া হয়। শনিবার নিহত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করার পর সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিহতের বৃদ্ধ বাবা-মায়ের যাতে কোনও ধরণের আর্থিক সমস্যা না হয়, সে বিষয়েও সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান তিনি।
কী কী ঘোষণা করেন ?
১. আগেই ৪ লক্ষ টাকা আর্থিক সহযোগিতা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আরও ৫ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
২. নিহত বিজেপি কর্মীর মেয়েকে BDO অফিসে চাকরি দেওয়া হবে।
৩. BDO অফিসে নিহত বিজেপি কর্মীর মেয়েকে অস্থায়ী চাকরি দেওয়া হবে।
৪. বাধ্যক্য ভাতা ও ওয়েলফেয়ার মেজার্স।
অপরাধীদের শাস্তি দেওয়া নিয়ে কী জানালেন ?
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বাংলায় হয়ে আসা ভোট পরবর্তী হিংসা ও সন্ত্রাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন। শনিবার নিহত বিজেপি কর্মী প্রশান্ত দে’র বাড়ি যাওয়ার পর আরও কড়া দাওয়াই দেওয়ার নিদান দেন পুলিশকে। মুখ্যমন্ত্রী জানান, ”৫১ জনের নামে FIR করা হয়েছে, ইতিমধ্যেই ১০জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও খুঁজে বের করে গ্রেফতার করতে হবে।” মুখ্যমন্ত্রী আরও জানান, ”আমি পরিবারকে বলে এসেছি, যাদের যাদের FIR-এ নাম আছে, তাদের সবাইকে গ্রেফতার করা হবে।” ”আমার স্পষ্ট মেসেজ, কাস্টডির মধ্যে চার্জশিট শুরু করতে হবে। এবং কাস্টডি ট্রায়াল যাতে শুরু করা যায়, সেই ব্যবস্থা নিতে হবে।” শুভেন্দু অধিকারী জানান, ‘এর আগে অনেক ঘটনায় বিচার মেলেনি’, ‘২০২১-এর ভোট পরবর্তী সন্ত্রাসের অনেক ঘটনা ঘটেছে।’ ‘আগের ঘটনায় শাস্তি হয়নি বলে দুষ্কৃতীদের সাহস বেড়েছে।’ ‘DM-কে বলেছি, ফ্যাক্ট ফাইন্ডিং করে বলতে হবে অবৈধ জমি দখল হয়েছে কিনা’, ‘আইন হাতে তুলে নিয়ে এভাবে প্রাণ যাতে কাড়তে না পারে, তা দেখতে হবে। আপনারা আস্থা রাখুন, আশ্বাস মুখ্যমন্ত্রীর।’
TMC News: তোলাবাজির অভিযোগে গ্রেফতার নাদনঘাটের তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল ডিমও
