Headlines

Virat Kohli: ‘১২, ১৩ বছরের ছেলেদের কাছে ইয়ো ইয়ো টেস্টে হারবেন বিরাট’, চ্যালেঞ্জ জানালেন রঞ্জিত বাজাজ


নয়াদিল্লি: ইয়ো ইয়ো টেস্টে (Yo Yo Test) ভারতীয় ক্রিকেটারদের মধ্য়ে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া প্লেয়ার বিরাট কোহলি (Virat Kohli)। তাঁর ক্যাপ্টেন্সিতেই এই ফিটনেস টেস্ট শুরু হয়েছিল। যেখানে ইয়ো ইয়ো টেস্টের মাধ্য়মে নিজেকে ফিট প্রমাণ করে তবেই জাতীয় দলে ঢুকতে পারবেন কোনও ক্রিকেটার। এবার সেই ইয়ো ইয়ো টেস্টেই চ্যালেঞ্জের মুখে বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেটের আইকনকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রঞ্জিত বাজাজ (Ranjit Bajaj)। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই ইয়ো ইয়ো টেস্ট নিয়ে কথা বলতে গিয়ে রঞ্জিত বলেন যে মিনার্ভা  অ্য়াকাডেমির যুব দলের অনূর্ধ্ব ১২, ১৩ দলের ক্রিকেটাররা না কি বিরাটকে ইয়ো ইয়ো টেস্টে হারিয়ে দেবে।  

মিনার্ভা একাডেমি ফুটবল অ্যান্ড ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠাতা রঞ্জিত বাজাজ জানিয়েছেন, ‘আমার অনূর্ধ্ব ১৩ দলের সবাই কোহলির চেয়ে বেশি ইয়ো-ইয়ো স্কোর করেছে। আমার ১৩ বছর বয়সি ও ১২ বছর বয়সি ছেলেদের স্কোর বিরাট কোহলির চেয়েও বেশি। আর আমি এটা প্রকাশ্যেই বলছি, একটি ওপেন চ্যালেঞ্জ হিসেবে। আমার অনূর্ধ্ব ১৫ দলের খেলোয়াড়রা তাঁকে অনেক ব্যবধানে ছাড়িয়ে যাচ্ছে। অনেক ব্যবধানে। তারা বিরাট কোহলি কিংবা ভারতের সবচেয়ে ফিট ক্রিকেটারকে অনায়াসেই অনেক পেছনে ফেলে দৌড়াবে।’

 

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে এই ইয়ো ইয়ো টেস্ট শুরু হয় ভারতীয় ক্রিকেটে। ফিটনেসের সর্বোচ্চ মাণদণ্ড হিসেবে তা নির্ধারণ করা হয়। দলের স্ট্রেংথ অ্য়ান্ড কন্ডিশনিং কোচ শঙ্কর বসু ও তৎকালিন কোচ অনিল কুম্বলের তত্ত্বাবধানে এই ইয়ো ইয়ো টেস্ট শুরু হয়েছিল। যা এখনও চলছে।

এদিকে, চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজে না খেলতে পারলেও ইংল্যান্ডের মাটিতে হতে চলা ওয়ান ডে সিরিজে হয়ত দেখা যাবে বিরাট কোহলিকে। আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপে খেলতে মরিয়া বিরাট। তার আগে দেশের জার্সিতে কতগুলো ওয়ান ডে ম্য়াচে খেলেন কিং কোহলি তা দেখার। কারণ ৩৭ বছরের বিরাট এখন শুধুমাত্র এই ফর্ম্য়াটটিই খেলেন। তিনি টি-টোয়েন্টি ও টেস্ট থেকে আগেই অবসর নিয়ে নিয়েছেন। বিরাটকে মাঠে দেখার জন্য মুখিয়ে আছেন তাঁর ভক্তরাও।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *