Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI


FSSAI Notices Energy Drinks : আপনিও এনার্জি ডিঙ্ক (Energy Drinks) খেলে এই বিষয়টি অবশ্য়ই জানা উচিত। কারণ, দেশের খাদ্য় সুরক্ষা নিয়ামক সংস্থা (FSSAI)  নোটিস ধরিয়েছে ৬ বড় ব্র্যান্ডকে। জানেন, এই কোম্পানিগুলির বিরুদ্ধে কী অভিযোগ তুলেছে সংস্থা ?

কী জন্য এই শোকজ নোটিস
ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার অভিযোগ, এই নির্দিষ্ট কোম্পানিগুলি ক্রেতাদের বিভ্রান্ত করছে। বিজ্ঞাপনের মাধ্যম তাদের ভুল ব্র্যান্ডিং করা হচ্ছে। যে কারণে এই ৬ কোম্পানির বিরুদ্ধে শোকজ নোটিস ধরিয়েছে সংস্থা।

কোন-কোন কোম্পানিকে পাঠানো হয়েছে নোটিস
শোকজ নোটিসের তালিকায় রয়েছে, রেড বুল, পেপসিকো  ও স্টিং-এর মতো দেশের প্রথম সারির ৬টি ‘এনার্জি ড্রিঙ্ক’ প্রস্তুতকারী সংস্থা। দেখে নিন, কারা রয়েছে তালিকায়।  
১ রেড বুল 
২ পেপসিকোর অ্যাড্রেনালিন রাশ 
৩ স্টিং এনার্জি ড্রিঙ্ক 
৪ রিলায়েন্সের ক্যাম্পা এনার্জি গোল্ড বুস্ট 
৫ মনস্টার এনার্জি 
৬ হেল এনার্জি 

কেন এই আইনি নোটিস ?
মূলত, নোটিসে দুটি বিষয়কেই তুলে ধরেছে খাদ্য সুরক্ষা নিয়ামক সংস্থা। এই বিষয়ে FSSAI-এর তরফে স্পষ্ট করে বলা হয়েছে, ভারতে ‘এনার্জি ড্রিঙ্ক’ নামের কোনও  ক্যাটাগরি নেই। ভারতের খাদ্য সুরক্ষা আইনে “এনার্জি ড্রিঙ্ক” বা এই জাতীয় কোনও নির্দিষ্ট ক্যাটাগরির অনুমোদন দেওয়া হয়নি। 

ভুল তথ্য তুলে ধরা

একটা কথা মনে রাখতে হবে, ভারতের আইন অনুযায়ী ফুড ক্যাটাগরি সিস্টেম কেবল খাদ্য বা পানীয়ের শ্রেণিবিভাগের জন্য করা হয়েছে। তাই কেউ যদি এই বিষয়টিকে  পণ্যের বোতল বা ক্যানে নাম বা লেবেল হিসেবে ব্যবহার করে তা ঠিক নয়। এই ধরনের কাজকে ‘মিসব্র্যান্ডিং’ বা ভুল তথ্য তুলে ধরা হিসেবে দেখছে FSSAI ।

এই বলেই অবশ্য থেমে থাকেনি FSSAI। নিয়ামক সংস্থার দাবি, এই পানীয়গুলি বিজ্ঞাপনে শরীর ও মনকে চাঙ্গা রাখার দাবি তুলছে। বলা হচ্ছে, এই পানীয় খেলে ক্লান্তি দূর হবে। যা খাদ্য় সুরক্ষা আইন ২০০৬ অনুযায়ী এই ধরনের বক্তব্য করতে পারে না কোনও কোম্পানি। ইতিমধ্যেই সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে FSSAI এই পোস্ট। অতীতে বিভিন্নি কোম্পানির বিরুদ্ধে ফুড সেফটি অ্যাক্টের ভিত্তিতে ব্যবস্থা নিয়েছে FSSAI । এবার সেই তালিকায় নাম জুড়ে গেল দেশের অন্য়তম বড় ব্র্যান্ডগুলির।

আরও পড়ুন : ৫ লাখ টাকার ১ বছরের FD করলে কোথায় বেশি সুদ, কোন ব্যাঙ্কে বেশি লাভ ? জেনে নিন হিসেব

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *