China News : চিনে মালবাহী জাহাজে ভয়াবহ আগুন, অন্তত ২০ জনের মৃত্যু; নিখোঁজ ৫ !


বেজিং : ভয়ঙ্কর। মালবাহী জাহাজে লাগল ভয়াবহ আগুন। ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ ৫ জন। চিনের একটি বন্দরে নোঙর করা অবস্থায় ঘটে দুর্ঘটনাটি। বৃহস্পতিবার চিনের সরকারি সংবাদমাধ্যম সূত্রে এ খবর সামনে আসে।

Xinhua নিউজ এজেন্সি প্রকাশিত একটি ছবিতে জাহাজটিকে ‘Ocean Melody’ হিসেবে শনাক্ত করা হয়েছে। ট্র্যাকিং ওয়েবসাইট ‘ভেসেলফাইন্ডার’-এর তথ্য অনুযায়ী, জাহাজটি লাইবেরিয়ান পতাকাবাহী। 

Xinhua নিউজ এজেন্সি জানিয়েছে, ওই জাহাজে মোট ৪২ জন আরোহী ছিলেন এবং তাঁদের মধ্যে ১২ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আহত পাঁচজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে আগুন লাগে এবং দুপুর ২টা ৩০ মিনিটের মধ্যে তা নেভানো হয়। Xinhua জানিয়েছে, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং জাহাজে থাকা নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য ‘গুরুত্বপূর্ণ নির্দেশনা’ দেন। পাশাপাশি প্রধানমন্ত্রী লি ছিয়াং সেখানে ‘আটকে পড়া’ ব্যক্তিদের উদ্ধারের কথা বলেন।

রিপোর্ট অনুযায়ী, জাহাজটি গত ৩১ অগাস্ট ছিংতাও শিপইয়ার্ডে পৌঁছেছিল এবং তখন থেকেই সেখানে রয়েছে। 

শিপইয়ার্ডটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘চায়না স্টেট শিপবিল্ডিং কর্পোরেশন’ (CSSC)-এর নিয়ন্ত্রণে রয়েছে। উল্লেখ্য, জাহাজ ট্র্যাকিং বিষয়ক ওয়েবসাইট ‘মেরিনট্রাফিক’-এর তথ্য অনুযায়ী, ‘ওশান মেলোডি’ (Ocean Melody) হল ৬২৩ ফুট দীর্ঘ একটি বাল্ক ক্যারিয়ার।

গত অগাস্টে ইন্দোনেশিয়ায় জাহাজে আগুন লেগেছিল। সাগরে হঠাৎ আগুন ধরে যায় জাহাজে। প্রাণে বাঁচতে উত্তাল সাগরেই ঝাঁপ দিতে শুরু করেন যাত্রীরা। ভয়ঙ্কর ঘটনাটি ঘটে ইন্দোনেশিয়ায়। জাহাজে ২৭১ জন যাত্রী সওয়ার ছিলেন। প্রাথমিকভাবে পাঁচ জনের মৃত্য়ুর খবর পাওয়া যায়।

ইন্দোনেশিয়ার মাদুরা আইল্যান্ডের অদূরে জাভা সাগরে জাহাজটিতে আগুন লাগে। সুরাবায়া থেকে মকস্সর যাচ্ছিল জাহাজটি। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অনেককে উদ্ধার করা যায়।

সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও সামনে আসে, তাতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। কালো ধোঁয়া ছাড়া কিছুই চোখে পড়ছিল না। একটা সময় পর দেখা যায়, জাহাজের উপর থেকে উত্তাল সাগরে ঝাঁপ দিচ্ছেন পর পর বেশ কয়েক জন। জাহাজের গায়ে ঝুলতে থাকা মই বেয়েও নেমে আসেন কয়েক জন।

আগুন লাগার পর জাহাজের ক্যাপ্টেনই ফোন করে খবর দেন উপকূলে। এর পর ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি উদ্ধারকার্যে নামে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *