ঝিলম করঞ্জাই, মেদিনীপুর : ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল। এবার হাসপাতালে ভর্তি হওয়া রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ। গুরুতর অসুস্থ অবস্থায় ওই রোগী ICU-তে চিকিৎসাধীন। ‘রোগীকে মেয়াদ উত্তীর্ণ ডেক্সট্রোজ স্যালাইন দেওয়া হয়। মার্চেই এই স্যালাইনের মেয়াদ ফুরিয়ে গেছিল’ অভিযোগ পরিবারের। রোগীর অবস্থা স্থিতিশীল, জানিয়েছেন হাসপাতাল সুপার। আইসিইউতে ভর্তি রয়েছেন রোগী। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘তদন্ত এবং তলব দুটোই হয়েছে। আশা করি ১২ ঘণ্টার মধ্যে রিপোর্ট পেয়ে যাব। ওখানে যে স্বাস্থ্য আধিকারিক যিনি আছেন, তাঁদের সচেতন না হওয়ার দরকার আছে। মেয়াদ উত্তীর্ণ জিনিস বাতিল করতে হবে। স্বাস্থ্য আধিকারিক সেই কাজ না করলে স্বাস্থ্য দফতর ব্যবস্থা নেবে।’
বারুইপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশন মোডে পুলিশ, অশান্তির ঘটনায় ব্যাপক ধরপাকড়
রোগীর ছেলে জানিয়েছেন, তাঁর মায়ের হার্টের গুরুতর সমস্যা রয়েছে। কিডনির সমস্যা রয়েছে। মস্তিষ্কেও কিছু সমস্যা দেখা দিয়েছে যা দেখে চিকিৎসকরা সন্দেহ করছেন হয়তো স্ট্রোক হয়ে গিয়েছে। সুগার ফল করছে বারবার। তাই তিনি হাসপাতালে ভর্তি করেছিলেন মা-কে। রোগীর ছেলের অভিযোগ, ২০২৬ সালের মার্চ মাসে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া স্যালাইন (ডেক্সট্রোজ, সুগারের ওষুধ) তাঁর মা-কে দেওয়া হয়েছে। যার ফলে বুকে সমস্যা দেখা দিয়েছিল ওই মহিলার। রোগীর ছেলের আরও অভিযোগ, আগে তিনি খেয়াল করেননি। পরে তাঁর মা বারবার বলতে থাকেন বুক জ্বালা করছে, অস্বস্তি হচ্ছে, বুক ধড়ফড় করছে। এই শুনে ওই যুবক স্যালাইনের বোতল দেখতে গিয়ে দেখেন যে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন চলছে।
IS ও আল কায়েদার জেহাদি মতাদর্শ প্রচারের অভিযোগ, পশ্চিমবঙ্গ-সহ দেশজুড়ে ২০ জায়গায় NIA তল্লাশি
কল্যাণীতে গোডাউন থেকে উদ্ধার ২ ট্রাক কাশির সিরাপ
বৃহস্পতিবার নদিয়ার কল্যাণী পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের আবাসিক এলাকা থেকে উদ্ধার ২ ট্রাক কাশির সিরাপ। এলাকায় চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ট্রাকে মাল ভরার সময় স্থানীয়রা বিষয়টি দেখতে পান। তারাই খবর দেন কল্যাণী থানায়। স্থানীয়দের দাবি, ওই সিরাপ নেশার দ্রব্য হিসেবে ব্যবহার করা হয়। পুলিশ এসে গোডাউন থেকে কয়েকশো কাশির সিরাপ উদ্ধার করে। এই সিরাপ কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানতে তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ।
TMC News : শুধুই ত্রিপল নয়! প্রাক্তন তৃণমূল বিধায়কের গোডাউন খুলে এ কী মিলল?
