India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান


মুম্বই: ক্রিকেটের মঞ্চে ভারত-পাকিস্তান (India vs Pakistan) মানেই হাড্ডাহাড্ডি মহারণ। ২২ গজে হয়ত সবচেয়ে রোমাঞ্চকর ডুয়েল। বর্তমান সময়ে আইসিসি ইভেন্ট ছাড়া আর সেভাবে দুটো দল আমনে সামনে হয় না। তবে আগামী বছর আয়োজিত হতে চলা ওয়ান ডে বিশ্বকাপে হয়ত ভারত ও পাকিস্তানের ডুয়েল দেখা যাবে, তাও আবার একবার নয়, তিন তিনবার দুটো চির প্রতিদ্বন্দ্বী দেশের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্কটল্যান্ডের এডিনবরায় আইসিসি বার্ষিক সাধারণ সভা আয়োজিত হয়েছে। সেখানেই আইসিসির তরফে আগামী বছরের মেগা টুর্নামেন্টের জন্য যে ফর্ম্য়াটে পরিবর্তন আনা হয়েছে, তাতে ভারত-পাকিস্তান ম্য়াচ একাধিকবার দেখার সুযোগ তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের জন্য।

২০২৩ বিশ্বকাপে পাকিস্তান সেমিফাইনালে উঠতে না পারায় দুটো দেশের মধ্য়ে গ্রুপ পর্বে একটি ম্য়াচই হয়েছিল। কিন্তু পরিবর্তিত ফর্ম্য়াটে আগামী বছরের বিশ্বকাপের আসরে তিনবার একে অপরের বিরুদ্ধে নামতে পারে দুটো দেশ। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। টুর্নামেন্টে ১৪টি দল অংশ নেবে। 

উল্লেখ্য়, টুর্নামেন্ট শুরু হবে প্রাথমিক রাউন্ড-রবিন পর্ব দিয়ে, যেখানে র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে নিচের তিনটি যোগ্যতাপ্রাপ্ত দল (১২, ১৩ ও ১৪) একে অপরের বিরুদ্ধে খেলবে। কেবল শীর্ষস্থানীয় দলটি মূল পর্বে উঠবে। বাকি ১২টি দলকে ছয়টি করে দুটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি দল রাউন্ড-রবিন পদ্ধতিতে খেলবে। প্রতিটি গ্রুপের শীর্ষ তিনটি দল ও সামগ্রিকভাবে সেরা চতুর্থ-স্থান অধিকারী দল পরবর্তী ধাপে যাবে। আগামী বছরের টুর্নামেন্টে সুপার সিক্স-এর পরিবর্তে সাতটি যোগ্যতাপ্রাপ্ত দল একটি কঠিন একক রাউন্ড-রবিন পর্বে অংশ নেবে। প্রতিটি দল অন্য সব দলের বিরুদ্ধে একবার করে খেলবে ও শীর্ষ চারটি দল সেমিফাইনালে উঠবে।

কীভাবে ভারত ও পাকিস্তান তিনবার মুখোমুখি হতে পারে?

যদি প্রাথমিক ১২ দলের গ্রুপ পর্বে ভারত ও পাকিস্তান একই গ্রুপে পড়ে, তাহলে সমর্থকেরা প্রথম ম্যাচটি দেখতে পাবেন। এরপর যদি দুই ক্রিকেট শক্তিধর দেশই সুপার সাত পর্বে ওঠে, তাহলে দ্বিতীয় ম্যাচটি গাণিতিকভাবে নিশ্চিত। কারণ রাউন্ড রবিন পর্বে প্রত্যেক দলকে প্রত্যেকের বিরুদ্ধে খেলতেই হবে। সবশেষে যদি দুটো দলই সুপার ৭ পর্ব পেরিয়ে শীর্ষ চারে স্থান করে নেয়, তাহলে তারা তৃতীয়বারের মতো হয় একটি হাইভোল্টেজ সেমিফাইনালে বা ফাইনালে মুখোমুখি হতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *