Headlines

Argentina Football Team: কাদায় আটকে ভয়ঙ্কর অভিজ্ঞতা আর্জেন্তিনার গোলকিপার দিবু মার্তিনেজ়ের, ৩ ঘণ্টা পর রক্ষা


বুয়েনস আইরেস: বিশ্বকাপে তিনি ছিলেন দুরন্ত ছন্দে। ভাঙা আঙুল নিয়ে একের পর এক গোল বাঁচিয়ে গিয়েছেন। স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনালে কার্যত একা হাতে রুখে দিয়েছিলেন লামিন ইয়ামালদের যাবতীয় প্রচেষ্টা। বিশ্বকাপের ফাইনালে রেকর্ড সংখ্যক গোল বাঁচিয়েছেন।

আর্জেন্তিনার কিংবদন্তি গোলকিপার সেই এমিলিয়ানো দিবু মার্তিনেজ়ের ভয়ঙ্কর অভিজ্ঞতা হল। কাদায় আটকে পড়লেন তিনি। তিন ঘণ্টা কাটল প্রবল উদ্বেগে, দুশ্চিন্তায়। অবশেষে মুক্তি।

বিশ্বকাপ শেষ হওয়ার পর আর্জেন্তিনার সকল ফুটবলারই পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন। তারই ফাঁকে ভয়ঙ্কর অভিজ্ঞতা হল দিবু মার্তিনেজের। বেড়াতে যাওয়ার পথে তাঁর গাড়ি কাদায় আটকে গেল গ্রামীণ এক রাস্তায়। সেই সঙ্গে প্রবল বৃষ্টি। দুর্যোগে ভয়ানক অভিজ্ঞতা হল দিবুর। শেষ পর্যন্ত মার দি প্লাতার এক ব্যক্তি উদ্ধার করলেন আর্জেন্তিনার বিশ্বকাপজয়ীকে। প্রতিদান হিসাবে পেলেন বিশেষ এক পুরস্কারও।

আর্জেন্তিনার সিয়েরা দে লস পাদ্রেস এলাকার ঘটনা। দিবুর বাড়ি থেকে খুব বেশি দূরে নয়। গ্রামের দিকে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। সঙ্গে ছিলেন কয়েকজন বন্ধুও। প্রবল বৃষ্টি বচ্ছিল। রাস্তায় এক জায়গায় এতই কাদা ছিল যে, দিবুর বন্ধুর গাড়ি আটকে যায়। সেই গাড়িটিকে দড়ি বেঁধে উদ্ধার করতে গেলে দিবুর নিজের গাড়িও কাদায় আটকে যায়। দুটি গাড়িই এমন আটকে যায় যে, আর নাড়ানোই যাচ্ছিল না।

এমনই নির্জন সেই এলাকা যে, আশেপাশে কাউকেই দেখা যাচ্ছিল না। সেই সময়ই লিওনার্দো আলবারাখিন আর তাঁর পুত্র রামিরো সেখান দিয়ে মোটরসাইকেলে চেপে যাচ্ছিলেন। কাদায় দুটি গাড়ি আটকে গিয়েছে দেখে তাঁরা সাহায্য করতে যান। তখনই তাঁরা আবিষ্কার করেন, আটকে পড়া ব্যক্তিদের অন্যতম বিশ্বকাপজয়ী গোলকিপার। মার্তিনেজ় তাঁদের পরিস্থিতি ব্যাখ্যা করেন। লিওনার্দো তাঁর কাছে থাকা ছুরি দিয়ে দড়ির গাঁট কেটে দিতে তা দিয়েই গাড়ি উদ্ধার করার কাজ শুরু হয়। লিওনার্দোর পরিবারের সদস্যরা আরও কিছু যন্ত্রপাতি নিয়ে আসেন। দিবু নিজেও কিছুটা দূরে গিয়ে তাঁর একটি বাড়ি থেকে ট্রাক্টর নিয়ে আসেন। প্রায় তিন ঘণ্টা ধরে চেষ্টা করার পরে অবশেষে দুটি গাড়ি কাদা থেকে বার করা সম্ভব হয়।

জানা গিয়েছে, পুরো সময়টাই লিওনার্দো ও তাঁর পুত্রর সঙ্গে গল্প করেছেন, নিজের নানা অভিজ্ঞতার কথা বলেছেন দিবু। তবে সেখানে ফুটবল নিয়ে কোনও আলোচনা হয়নি।

 

গাড়ি দুটি উদ্ধার হওয়ার পর লিওনার্দো তাঁর বাড়ি থেকে কয়েকটি জার্সি এনেছিলেন। সঙ্গে একটি পোস্টার। যেখানে ২০২২ বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের কোলো মুয়ানিরর বিরুদ্ধে সেই বিখ্যাত সেভটি করেছিলেন দিবু। জার্সি ও পোস্টারে হাসিমুখে সই করেন দিবু। তবে এখানেই শেষ নয়। আর্জেন্তিনার জাতীয় দলের একটা কোট ওই পরিবারকে উপহার দেন দিবু। যেটা তিনি নিজে পরেছিলেন। পরে লিওনার্দো বলেন, ‘তিনি আমাদের বলেন যে, আমাদের জন্যই উদ্ধার হয়েছেন। আমাকে কোটটি দেন। আমি চোখের জল ধরে রাখতে পারিনি।’





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *