FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI


নয়াদিল্লি : নিয়মিত ডাবরের মধু ও ঘি খান ? দেশের অন্যতম নামী এই সংস্থার খাদ্যপণ্য নিয়ে এবার বড় খবর সামনে এল। ডাবর ইন্ডিয়াকে ‘১০০ শতাংশ’ দাবি করে বেশ কিছু খাদ্যপণ্য বিক্রি করা থেকে বিরত থাকার নির্দেশ দিল ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। তাদের মতে, এই ধরনের লেবেলিং অস্পষ্ট ও যাচাই-অযোগ্য এবং তা ক্রেতাদের বিভ্রান্ত করতে পারে। নিয়ন্ত্রক সংস্থা সোমবার জানিয়েছে যে, তারা ডাবর ইন্ডিয়া লিমিটেডের বিরুদ্ধে একটি নিষেধাজ্ঞা জারি করেছে। মধু, আপেল সিডার ভিনেগার, ভার্জিন কোকোনাট অয়েল, তিলের তেল, গরুর ঘি, ডাবের জল এবং নারকেল দুধের মতো পণ্যগুলিতে বিভ্রান্তিকরভাবে ‘১০০ শতাংশ’ (বিশুদ্ধতার) দাবি করার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এফএসএসএআই (FSSAI) জানিয়েছে যে, ডাবরের ওয়েবসাইটে তালিকাভুক্ত পণ্যগুলিতে ‘১০০ শতাংশ প্রাকৃতিক’ (‘100 per cent Natural’), ‘১০০ শতাংশ বিশুদ্ধ’(‘100 per cent Pure’), ‘১০০ শতাংশ বিশুদ্ধতার নিশ্চয়তা’ (‘100 per cent Purity Guaranteed’), ‘১০০ শতাংশ অর্গানিক’ (‘100 per cent Organic’) এবং ‘১০০ শতাংশ কচি ডাবের জল’-র (‘100 per cent Tender Coconut Water’) মতো দাবিগুলি উল্লেখ করা আছে। নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে যে, এ ধরনের দাবি ‘খাদ্য নিরাপত্তা ও মানদণ্ড (বিজ্ঞাপন ও দাবি) আইন, ২০১৮’-এর পরিপন্থী। Food Safety and Standards Authority of India

FSSAI জানিয়েছে যে, ডাবর হিমালয়ান অর্গানিক অ্যাপল সাইডার ভিনেগার এবং ডাবর অর্গানিক হানি-তে FSSAI-এর বৈধ অর্গানিক অনুমোদন ছাড়াই ‘জৈবিক ভারত’ (Jaivik Bharat) লোগো ব্যবহার করা হচ্ছিল। এতে ‘ডাবর হোমমেড কোকোনাট মিল্ক’-এর বিষয়টিও তুলে ধরা হয়েছে, যা ‘১০০ শতাংশ বিশুদ্ধতা’-র দাবি নিয়ে বাজারজাত করা হয়েছে।

এফএসএসএআই (FSSAI)-এর মতে, ২০১৮ সালের বিজ্ঞাপন ও দাবি-সংক্রান্ত আইন অনুযায়ী মিশ্র খাদ্যের (compound foods) ক্ষেত্রে এ ধরনের দাবি করা অনুমোদিত নয়। নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে যে, তারা এর আগে ডাবরকে বিভ্রান্তিকর ‘১০০ শতাংশ’-এর দাবি বন্ধ করার নির্দেশ দিয়ে একটি নোটিশ জারি করেছিল, কিন্তু কোনও সন্তোষজনক সংশোধনমূলক পদক্ষেপ নেওয়া হয়নি। FSSAI এখন ডাবরকে নির্দেশ দিয়েছে যে, তারা যেন নোটিশে চিহ্নিত খাদ্যপণ্যগুলির পাশাপাশি বিভ্রান্তিকর ‘১০০%’ দাবিযুক্ত অন্য সব খাদ্যপণ্যের বিক্রিও অবিলম্বে বন্ধ করে।

এর পাশাপাশি কোম্পানিকে আগামী ১৫ দিনের মধ্যে অ্যাকশন টেকন রিপোর্ট দিতে বলা হয়েছে। Dabur India Ltd



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *