কলকাতা: বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হয়েছে বৃষ্টি। অন্যদিকে, আজ সকাল থেকেই মুখ ভারী আকাশের। যদিও মাঝে মাঝে দেখা মিলছে সূর্যের। আর এর মাঝে রাজ্যজুড়ে ফের দুর্যোগের ভ্রুকুটি। বড় একটি দুর্যোগের আশঙ্কার কথা জানাচ্ছে আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে।
IMD-র পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার জেরে হলুদ সতর্কতাও জারি করেছে হওয়া অফিস। বিশেষ করে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হবে বৃষ্টি। বৃষ্টির সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। একইসঙ্গে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নতুন ঘূর্ণিঝড় ‘অর্ণব’। ঘূর্ণাবর্ত আজ উত্তর আন্দামান সাগরে ঢুকেছে, কাল সন্ধের মধ্যে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানা গিয়েছে। উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি। কাল থেকে বৃষ্টি কমবে পাহাড়ে।
ঘূর্ণিঝড় নিয়ে কী পূর্বাভাস ?
IMD-র পূর্বাভাস অনুযায়ী, উত্তর থাইল্যান্ডে অবস্থানরত ঘূর্ণিঝড়টি উত্তর আন্দামান সাগরে প্রবেশ করার ফলে ১৯ সেপ্টেম্বরের মধ্যে এটি একটি নিম্নচাপে পরিণত হবে। যার ফলে ওড়িশা উপকূলে এই ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর। যদি আঘাত হানে তবে এর কিছুটা প্রভাব পশ্চিমবঙ্গেও দেখা দিতে পারে। বিশেষ করে সামুদ্রিক উপকূলবর্তী অঞ্চলগুলোতে। যদিও আইএমডি ওড়িশায় ঘূর্ণিঝড় সংক্রান্ত কোনও সতর্কতা জারি করেনি। তাই এখন আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই বলে জানাচ্ছে IMD. আবহাওয়া বিভাগ সিস্টেমটির ওপর নিবিড়ভাবে নজর রাখছে এবং এর তীব্রতা বা গতিপথে কোনও পরিবর্তন হলে তার তথ্যও জানানো হবে বলে জানিয়েছেন আইএমডির ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র।
কোন কোন জেলায় জারি সতর্কতা ?
দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা দক্ষিণবঙ্গের সব জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। বজ্রপাতের আশঙ্কাও আছে। শনিবারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির প্রবণতা কিছুটা কমবে। তবে বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।
রবিবারে ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমবে। পশ্চিমের জেলা মিলিয়ে ছয় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সর্তকতা জারি হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদ জেলার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। সোমবার এবং মঙ্গলবার আপাতত ঝড় বৃষ্টির কোনও সতর্কতা নেই দক্ষিণবঙ্গে।
Trinamool Congress | “ঘাসের উপর জোড়াফুল আমাদেরই থাকবে”, বললেন আখরুজ্জামান
