Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের


হিন্দোল দে, কলকাতা : সকাল থেকে আকাশের মুখ ভার, কলকাতা জুড়ে দফায় দফায় বৃষ্টি শুরু ভোর থেকেই। তবে শুধু শহর নয়, শহরতলি এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ভোর থেকেই শুরু হয়েছে ভারী বৃষ্টি। আজ সারাদিনই দক্ষিণবঙ্গ জুড়ে চলবে দুর্যোগ। আগামী শুক্রবার পর্যন্ত বাড়বে বৃষ্টির পরিমাণ, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। একাধিক ঘূর্ণাবর্তের জেরে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা ও সংলগ্ন এলাকা, বীরভূম, মুর্শিদাবাদ, ২ বর্ধমানে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ সারাদিনের জন্য। উত্তরবঙ্গেও জেলায় জেলায় শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। 

রাজস্থানের বিকানের থেকে বিহারের পাটনা হয়ে মালদা ছুঁয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ রেখা। আর তার জেরেই বিস্তৃত অঞ্চলে চলছে বৃষ্টি। নাগাড়ে বৃষ্টির জেরে অসমে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, মৃতের সংখ্যা বেড়ে  হয়েছে ৮৭ জন। আজও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে অসমের বিভিন্ন জেলায়। অন্যদিকে, জম্মু-কাশ্মীর, হিমাচল এবং উত্তরাখণ্ডে টানা বৃষ্টিতে বাড়ছে দুর্গতি। 

লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর…

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ ৫ অগস্ট বুধবার সারাদিন চলবে ঝড়বৃষ্টি। দুর্যোগের পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা – এই জেলাগুলিতে ভারী বৃষ্টি অর্থাৎ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে আজ। উল্লিখিত জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। তার সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। বৃষ্টির সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়ার গতিবেগ উল্লিখিত জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ ঝড়বৃষ্টি হবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই। বুধবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আজ বুধবার ৫ অগস্ট দিনভর ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। সারাদিনই আকাশ থাকবে মেঘলা। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল ৫ অগস্ট বুধবার থেকে দক্ষিণবঙ্গের ঝড়বৃষ্টির দাপট বাড়বে। ভাসবে শহর থেকে শহরতলি। 

উত্তরবঙ্গেরও প্রায় সব জেলাতেই আজ ৫ অগস্ট বুধবার ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। জারি রয়েছে কমলা এবং হলুদ সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার – এই ৫ জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরের উপরের দিকের এই ৫ জেলায়। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। অর্থাৎ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। জারি রয়েছে হলুদ সতর্কতা। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *