Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে


কলকাতা: ভাগ্য সহায় থাকলে কী হতে পারে, তারই এক অবিশ্বাস্য নজির মিলল ইতালিতে। প্রায় ১১ কোটি টাকার (১০ লক্ষ ইউরো) লটারি জিতেও নিজের অজান্তে সেই টিকিট আবর্জনার ঝুড়িতে ফেলে দিয়েছিলেন এক মহিলা। পরে সাফাইকর্মীদের অক্লান্ত প্রচেষ্টায় কয়েক টন আবর্জনার মধ্য থেকে উদ্ধার হয় সেই জেতা টিকিট।

ঘটনাটি ঘটেছে ইতালির দক্ষিণাঞ্চলের বিতন্তো (Bitonto) শহরে। লটারির ফলাফল যাচাই করতে গিয়ে দোকানের সেলফ-চেক মেশিনে “Non-payable” বার্তা দেখায়। ওই মহিলা ভেবেছিলেন টিকিটটি কোনও পুরস্কার পায়নি, তাই সেটি সেখানেই ডাস্টবিনে ফেলে চলে যান। কিন্তু পরে পরিবারের এক সদস্য জানান, তাঁর নির্বাচিত নম্বরগুলোই আসলে ১০ লক্ষ ইউরো জিতেছে।                                                                                             

খবর পেয়ে তিনি তড়িঘড়ি দোকানে ফিরে এলেও ততক্ষণে আবর্জনা সংগ্রহকারী গাড়ি ডাস্টবিন খালি করে নিয়ে গেছে। এরপর স্থানীয় বর্জ্য ব্যবস্থাপনা সংস্থা SANB-র কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। সংস্থার কর্মীরা দ্রুত আবর্জনাবাহী ট্রাকের অবস্থান শনাক্ত করে উদ্ধার অভিযান শুরু করেন।                                                        

আরও পড়ুন, রাশিচক্রে খামখেয়ালি শনি, ৩ রাশিতে সমস্যার প্যাঁচ, টাকা বেরবে জলের মতো, অফিসে সম্মানহানির আশঙ্কা

প্রতিবেদন অনুযায়ী, কয়েক টনেরও বেশি আবর্জনা ঘেঁটে শেষ পর্যন্ত অক্ষত অবস্থায় উদ্ধার হয় সেই মূল্যবান লটারির টিকিট। টিকিট ফিরে পাওয়ার খবর শুনে আবেগে ভেঙে পড়েন ওই মহিলা। SANB-র আধিকারিকদের কথায়, এত বিপুল আবর্জনার মধ্যে একটি ছোট্ট কাগজের টিকিট খুঁজে পাওয়া কার্যত অলৌকিক ঘটনা।                       

এই ঘটনাটি এখন ইতালি-সহ বিশ্বের নানা প্রান্তে আলোচনার বিষয় হয়ে উঠেছে। অনেকেই সাফাইকর্মীদের সততা ও নিষ্ঠার প্রশংসা করেছেন। একই সঙ্গে বিশেষজ্ঞরা লটারির টিকিট বা গুরুত্বপূর্ণ নথি যাচাই না করে ফেলে না দেওয়ার পরামর্শও দিচ্ছেন।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *