কলকাতা : প্রত্যাশা ছিল। ছিল ধন্দ। মনের মধ্যে জমছিল ধোঁয়াশা। সোশ্যাল মিডিয়ায় নানারকম প্রচার চলছিল। কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা। অপেক্ষায় রাজ্যের লক্ষ লক্ষ মহিলা। অবশেষে লক্ষ্মীবার বৃহস্পতিবারই বড় ঘোষণা করেদিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনা নিয়ে নবান্ন থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্নে তিনি জানান, আগামী ১৭ আগস্ট থেকে যোগ্য আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পাঠানো শুরু হবে। এর আগে জুন ও জুলাই মাসে দফায় দফায় ১ কোটিরও বেশি আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে।
অগাস্ট মাসে অনেকেরই আশা ছিল ১ তারিখে টাকা ঢুকবে। কিন্তু তা-মা মিলতেই নানারকম জল্পনা শুরু হয়। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার, মুখ্যমন্ত্রী জানান, জুন মাস থেকে ৩১ জুলাই পর্যন্ত অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন গ্রহণ করা হয়েছে। এই সময়ে মোট ২ কোটি ১৬ লক্ষ আবেদন জমা পড়েছে। বর্তমানে আবেদনপত্র যাচাইয়ের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তিনি বলেন, যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর যোগ্য সব আবেদনকারীদের অ্যাকাউন্টে ১৭ অগাস্ট থেকেই যোজনার ৩ হাজার জমা পড়তে শুরু করবে। পাশাপাশি তিনি আশ্বস্ত করে বলেন, “এটা সরকারি টাকা, তাই সমস্ত নিয়ম মেনেই তা প্রদান করা হবে।”
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আরও জানান, প্রথম কিস্তির পর থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে নিয়মিতভাবে অন্নপূর্ণা যোজনার টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। রাজ্য সরকারের এই ঘোষণায় ইতিমধ্যেই আবেদন করা লক্ষ লক্ষ মহিলার অপেক্ষার অবসান হতে চলেছে। এখন আবেদন যাচাই সম্পূর্ণ হওয়ার পর থেকেই শুরু হবে টাকা ডিবিটি-র মাধ্যমে নথিভুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া। মুখ্যমন্ত্রী এদিন বলেন, জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত অনলাইন ও অফলাইন—দুই মাধ্যমেই আবেদন গ্রহণ করা হয়েছে। অফলাইনে জমা পড়া আবেদনগুলি বর্তমানে পোর্টালে আপলোড করার কাজ চলছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ১৬ লক্ষ আবেদন জমা পড়েছে। প্রতিটি আবেদন যাচাই (ভেরিফিকেশন) করার প্রক্রিয়া চলছে এবং সেই কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। ১৭ অগাস্টের মধ্যে ১০ জুলাই পর্যন্ত জমা পড়া সমস্ত আবেদনপত্রের ভেরিফিকেশন সম্পূর্ণ করা সম্ভব হবে। তবে ১১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত জমা পড়া আবেদনগুলির ভেরিফিকেশন শেষ করতে আরও কিছুটা সময় লাগবে।
তবুও আমাদের লক্ষ্য, এই মাসের মধ্যেই ভেরিফিকেশন সম্পন্ন হওয়া আবেদনগুলির পরবর্তী প্রক্রিয়া শুরু করা।
আরও পড়ুন : ১০ লক্ষেরও বেশি পরিবারের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই টাকা, ১৫ অগাস্ট পর্যন্ত…..কী জানালেন দিলীপ ঘোষ?
