Akram On Babar: ‘ছোলা বেচতে এসেছে না কি!’, বাবরকে তীব্র ভর্ৎসনা কিংবদন্তি আক্রমের


করাচি: ইংল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজ চলাকালিন পাকিস্তানের স্কোয়াড সম্পর্কে কিছুই জানতেন না বাবর আজম(Babar Azam)। এমনটাই জানিয়েছেন ডানহাতি ব্য়াটার।পাকিস্তান অধিনায়কের এমন বক্তব্যের পর তাঁর প্রতি তীক্ষ্ণ তোপ দেগেছেন ওয়াসিম আক্রম। সফর চলাকালীনই সাতজন খেলোয়াড়কে দেশে ফেরত পাঠানো ও কোচিং স্টাফ বদলে ফেলার মতো ঘটনা ঘটলেও অধিনায়ক কীভাবে এসবের কিছুই না জেনে থাকেন, তা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন স্যুইয়ের সুলতান। আক্রম খোঁচা মেরে বাবরকে প্রশ্ন করেন, তিনি কি দলকে নেতৃত্ব দিতে এসেছেন নাকি ছোলা বিক্রি করতে এসেছেন?

আক্রম মনে করেন যে প্লেয়ারদের ও দলের খারাপ সময়ে সবক্ষেত্রে একজন প্লেয়ারের পাশে তাঁর অধিনায়কের থাকা প্রয়োজন। অধিনায়কের পাশে থাকা দলের প্লেয়ারদের মধ্য়ে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেয়। কিন্তু বাবর কীভাবে এত গুরুত্বপূর্ণ একটা সিরিজের সময় ঘটে যাওয়ার দলের সঙ্গে ঘটনা সম্পর্কে একেবারেই জানেন না। সেটাই অবাক করে দিয়েছে আক্রমকে। 

 

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি বোলার বলেন, ‘আমি কাউকে দোষারোপ করতে চাই না। কিন্তু আমার মনে হয় বাবরের ক্যাপ্টেন্সি নেওয়া উচিত নয়। কারণ দ্বিতীয় টেস্টের পর ওর বডি ল্যাঙ্গুয়েজ একেবারেই নেতৃত্বসুলভ ছিল না। একজন ক্যাপ্টেন হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিতে হয়। পিছিয়ে আসলে হয় না। আর বাবর নিজের ১০০ শতাংশ পারফরম্য়ান্সও দিতে পারেনি। 

ইংল্যান্ড সিরিজের সময়ে লর্ডস টেস্টে ইমাম উল হকের মাঠে না নামা নিয়ে জলঘোলা শুরু হয়েছিল। এই ক্রিকেটার পেশির চোটের কারণে লর্ডস টেস্টের দুই ইনিংসের একটিতেও খেলেননি। তবে তাঁর চোট কতটা গুরুতর সেই নিয়ে তখন থেকেই প্রশ্ন উঠছিল। সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছিল সেই সময়। ইংল্যান্ড প্রাক্তনী স্টুয়ার্ড ব্রড তো ধারাভাষ্য দেওয়ার সময়ই তাঁকে তুলোধনা করেন। এবার জিও নিউজ়ের রিপোর্ট অনুযায়ী পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল যেখানে ইমামের চোটের বিষয়ে তদন্ত করা হচ্ছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *