গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে


কলকাতা: দমদমে গৃহবধূর রহস্যমৃত্যু। নিজের বাড়ি থেকে কম্বলে মোড়া রক্তাক্ত দেহ উদ্ধার। দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন মিলেছে। এই ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।                                                                                                                                          

পুলিশ সূত্রে দাবি, নিহতের নাম জয়া দত্ত। বয়স ৩২। গতকাল কম্বল মোড়ানো অবস্থায় উদ্ধার হয় তাঁর রক্তাক্ত দেহ। পাশাপাশি, দেহ উদ্ধারের সময় মহিলার গলা সহ শরীরের একাধিক জায়গায় কোপানোর চিহ্ন পাওয়া গেছে। বাড়ির কাছের সিসি ক্যামেরা ভাঙা অবস্থায় মিলেছে।                                                          

তদন্তে নেমে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, স্বামীর সঙ্গে থাকতেন না ওই মহিলা। তবে পুত্র সন্তান তাঁর সঙ্গেই থাকতেন। পুলিশের অনুমান, সম্পর্কের জটিলতার কারণেই খুন করা হতে পারে মহিলাকে। ঘটনায় ১ ব্য়ক্তিকে আটক করেছে পুলিশ।                                                   

আরও পড়ুন, ডিউটিতে যোগ দেওয়ার কিছু পরই বাথরুম থেকে উদ্ধার নার্সের দেহ, শেষ কয়েক ঘণ্টা কী হয়েছিল? কী জানালেন ওয়ার্ডের নার্সরা?

এদিকে, NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু। হাসপাতালের গাইনি বিল্ডিংয়ের শৌচাগার থেকে দেহ উদ্ধার। শৌচাগারের দরজা ভেঙে গতরাতে দেহ উদ্ধার। HDU-তে ডিউটি চলাকালীন নিখোঁজ, পরে দেহ উদ্ধার।

মৃত্যুর কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃতের ফোনের কল রেকর্ডিং খতিয়ে দেখা হচ্ছে। শৌচালয়ে দেহের পাশে পড়ে ছিল অচৈতন্য করার ওষুধ ফেন্টানিল, মিডাজোলামের ৩টে ভায়াল। নার্সের কনুইয়ের সন্ধিস্থলের শিরায় দেওয়া হয়েছে ওষুধ, অনুমান চিকিৎসকদের। নার্সের রহস্যমৃত্যুর খবর পেয়ে NRS হাসপাতালে পৌঁছলেন স্বাস্থ্যমন্ত্রী। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *