Netaji Subhas Chandra Bose: ‘উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই’, অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?


কলকাতা : নেতাজিকে নিয়ে অসম্মানজক কথা বলেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। পূর্বতন সরকারের আমলে অনন্ত মহারাজ যে বঙ্গ বিভূষণ সম্মান পেয়েছেন, তা কেড়ে নেওয়া হয়েছে। নেতাজি সুভাষ চন্দ্র বসুর সম্পর্কে অনন্ত মহারাজের অসম্মানজনক কথা প্রসঙ্গে তৃণমূলের সাংসদ সৌগত রায় বলেছেন, ‘উনি জানেন না কিছু। উনি হাউসে পাগড়ি পরে আসতেন। ওনার মাথায় কিছু নেই। নেতাজি ভারতের মানুষের কাছে… নেতাজির অন্তর্ধানের পর ৮০ বছর কেটে গিয়েছে, কিন্তু এখনও নেতাজি ততটাই শ্রদ্ধেয় এবং সম্মানিত রয়েছেন। এর মূল্য বিজেপি বলতে পারবে না। কারণ বিজেপির কেউ তো স্বাধীনতা সংগ্রামের জেলে যাননি। শ্যামাপ্রসাদ যাননি, সাভারকার জেলে গিয়ে আন্দামানে দ্বীপান্তর থেকে ক্ষমা চেয়ে বাইরে এসেছিলেন। আমরা চাইব যে অনন্ত মহারাজের বিরুদ্ধে বিজেপি পদক্ষেপ নিক। ওকে ওদের পার্টি থেকে বের করে দিক। মুখ্যমন্ত্রী যেগুলো বলছেন সেগুলো আসলে কার্যকর করুন। এর থেকে খারাপ কিছু হয় না যে, বিজেপি কোচবিহারের রাজবাড়ির একজনকে সাংসদ করল, সে যা ইচ্ছে তাই নেতাজি সম্বন্ধে বলছে। এ তো সহ্যের অতীত।’             

রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন 

দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে বারবার অসম্মানজনক মন্তব্য় করেছেন বিজেপির রাজ্য়সভার সাংসদ অনন্ত মহারাজ। তাঁর মন্তব্য় ঘিরে নিন্দার ঝড় উঠেছে। তাঁর বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিয়েছে রাজ্য় সরকার। মুখ্য়মন্ত্রীর হুঁশিয়ারির পরও, নিজের অবস্থান থেকে সরেননি অনন্ত মহারাজ। প্রশ্ন হচ্ছে, এরপরও তাঁর বিরুদ্ধে কড়া ব্য়বস্থা কোথায়? তাঁকে এখনও গ্রেফতার করা হচ্ছে না কেন? নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অনন্ত মহারাজের মন্তব্য ঘিরে সমালোচনার ঝড়। এবার দলেরই সাংসদকে দল থেকে বহিষ্কারের দাবি তুললেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়। অন্যদিকে রামপুরহাটে নেতাজি সুভাষচন্দ্র বোস রোডের নাম বদলের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এর কলকাতার পাশাপাশি নিউ আলিপুরে নেতাজির মূর্তির ভাঙার অভিযোগ। নেতাজির মূর্তির ডান হাত ভাঙার অভিযোগ বিজেপি। নিউ আলিপুরের ৮১ নম্বর ওয়ার্ডে নেতাজির মূর্তির ভাঙার অভিযোগ। রাতে বেশ কয়েকজন দুষ্কৃতী এসে নেতাজির মূর্তি ভেঙেছে, অভিযোগ বিজেপির। নেতাজির মূর্তি ভাঙার পিছনে কারা জড়িত? খতিয়ে দেখছে পুলিশ।                     



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *