Highest FD Rates :  এই ৬ ব্যাঙ্ক দিচ্ছে ৮ শতাংশের বেশি সুদ, সর্বোচ্চ কত পাবেন জানেন ?


 

Fixed Deposit : রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে সুদের হারে সন্তুষ্ট না হলে আপনি দেখতে পারেন এই ব্যাঙ্কগুলি। মূলত, ফিক্সড ডিপোজিটে (FD Interest Rates) সরকারি ব্যাঙ্কের থেকে অনেক বেশি ইন্টারেস্ট রেট দিচ্ছে এখানে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক যেখানে ৬.৫-৭ শতাংশের মধ্যে সুদ দেয়, সেখানে ৮.৫ শতাংশের বেশি সুদ দিচ্ছে এই স্মল ফিন্য়ান্স ব্যাঙ্কগুলি। যেকারণে বেশি সুদের কারণে অনেকেই এই ব্যাঙ্কগুলির ওপর ভরসা রাখছেন। জেনে নিন, এরকম ৬টি ব্যাঙ্কের নাম। 

এই ৬ ব্য়াঙ্ক দিচ্ছে এফডিতে সর্বোচ্চ ইন্টারেস্ট রেট
১ সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাঙ্ক : সাধারণ নাগরিকদের জন্য এই ব্যাঙ্ক দিচ্ছে ৮.২৫ শতাংশ সুদ। প্রবীণ নাগরিক হলে এই সুদের পরিমাণ দাঁড়াবে ৮.৫০ শতাংশ।
২ শিবালিক স্মল ফিন্যান্স ব্যাঙ্ক : এই ব্যাঙ্কে ২৩ মাসে ১ দিন থেকে ২৭ মাসের মেয়াদে ফিক্সড ডিপোজিট করলে প্রবীণ নাগরিকরা পাবেন ৮.৫০ শতাংশ সুদ। পাশাপাশি নাধারণ নাগরকিরা পাবেন ৮ শতাংশ।
৩ ইক্য়ুইটাস স্মল ফিন্য়ান্স ব্যাঙ্ক : এখানে আপনি এফডিতে বিনিয়োগ করলে প্রবীণ নাগরিকরা পাবেন ৮.৫০ শতাংশ সুদ। পাশাপাশি নাধারণ নাগরকিরা পাবেন ৮ শতাংশ।
৪ জনা স্মল ফিন্যান্স ব্যাঙ্ক : এই ব্যাঙ্ক টাকা রাখলে সিনিয়র সিটিজেনরা পাবেন ৮.৩০ শতাংশ পর্যন্ত সুদ। সাধারণ নাগরিকদের জন্য রয়েছে ৮ শতাংশ সুদ। ২-৩ বছরের জন্য এফডিতে এই সুবিধা পাবেন আপনি।
৫ উৎকর্ষ স্মল ফিন্য়ান্স ব্যাঙ্ক : এই ব্যাঙ্ক সিনিয়র সিটিজেনদের ৮.২৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। কিছু ক্ষেত্রে ৮.১৫ সুদ দিচ্ছে ব্যাঙ্ক। এই ক্ষেত্রে সাধারণ নাগরিকরা পাচ্ছেন ৮.১০ শতাংশ সুদ।
৬ ইউনিটি স্মল ফিন্যান্স ব্যাঙ্ক : এই ব্যাঙ্ক সাধারণ নাগরিকদের দিচ্ছে ৮ শতাংশ পর্যন্ত সুদ। প্রবীণ নাগরিকরা পাচ্ছেন ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদের হার।  

স্মল ফিন্যান্স ব্যাঙ্কে বিনিয়োগ করা কি সুরক্ষিত ?

বর্তমানে স্মল ফিন্যান্স ব্যাঙ্কে বিনিয়োগ করা সুরক্ষিত মনে করেন বেশিরভাগ বিনিয়োগকারী। কারণ, এই ব্যাঙ্কগুলি এখন  DICGC (Deposit Insurance and Credit Guarantee Corporation)-এর নিয়ন্ত্রণে কাজ করে। এটি আসলে রিজার্ভ ব্যাঙ্কের তত্ববধানে চলা একটি আর্থিক সত্তা। মনে রাখবেন, যদি কোনও কারণে ব্যাঙ্ক দেউলিয়া হয়ে যায়, তাহলে আপনি বিমা অনুসারে ৫ লাখ টাকা ( আসল ও সুদ মিলিয়ে পাবেন )। 

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। )

আরও পড়ুন : প্রতি মাসে পাবেন ৯২৫০ টাকা, পোস্ট অফিসের এই স্কিমের বিষয়ে জানেন ? 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *