নয়াদিল্লি: নেপালে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ১৬০ জনের মৃত্যুর খবর। বিপর্যয়ের পর নিখোঁজের সংখ্যা অন্তত ৭৫০। খোঁজ মিলছে না নেপালে ঘুরতে যাওয়া ১৩৩ জন ভারতীয়র। আরও বহু বিদেশি পর্যটক নিখোঁজ। নেপালের সেনা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে উদ্ধারকাজ চালাচ্ছে। সঙ্কটকালে পাশে দাঁড়িয়েছে ভারত। ভারত থেকে ইতিমধ্যে ১০ টন ত্রাণ সামগ্রী নেপালে পৌঁছেছে।
আরও পড়ুন, ভয়াবহ বিপর্যয়ের কবলে নেপাল, বায়ুসেনার বিমানে করে ত্রাণ পাঠাল ভারত
ভয়াবহ বিপর্যয়ের কবলে নেপাল, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
ফের ভয়াবহ বিপর্যয়ের কবলে পড়ল নেপাল। হড়পা বানে ক্ষতিগ্রস্ত ৬টি জেলা। ভেসে গিয়েছে একাধিক সেতু ও বাড়ি।ধেয়ে আসছে সাক্ষাৎ মৃত্যু, প্রাণ বাঁচানোর তাগিদে নিরাপদ জায়গার খোঁজে দৌড়চ্ছেন সবাই। কিন্তু শেষ রক্ষা হল না। মুহূর্তের মধ্যে সব কিছু চলে গেল প্রকৃতির গ্রাসে। যেন পাহাড়ের কোলে হঠাৎ বিস্ফোরণ।কিছু বুঝে ওঠার আগেই মৃত্যুদূতের মতো ধেয়ে এল বিপর্যয়। কাগজের মতো ভেসে গেল কংক্রিটের সেতু। শেষ অবধি পাওয়া খবরে এই পর্যন্ত ১৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বিপর্যয়ের পর অন্তত ৭৫০ জনের কোনও খোঁজ মেলেনি। খোঁজ মিলছে না নেপালে ঘুরতে যাওয়া ১৩৩ জন ভারতীয়র। আরও বহু বিদেশি পর্যটক নিখোঁজ। জানা গিয়েছে, এর মধ্যে আমেরিকার ৪৭, ব্রিটেনের ৩৩ জন নাগরিক নিখোঁজ রয়েছেন। পাশাপাশি খোঁজ মিলছে না অস্ট্রেলিয়ার ৩৪ ও কানাডার ২৪ জন নাগরিকের।
হড়পা বানে বিধ্বস্ত হল নেপালের রাসুয়া সহ ৬ জেলা, কেমন ছিল বিপর্যয়ের ঠিক আগের মুহূর্তটা ?
নেপালে জলপ্রলয়, ফেরাল ২০১৫-র ভয়াবহ বিপর্যয়ের স্মৃতি। হড়পা বানে বিধ্বস্ত হল নেপালের রাসুয়া সহ ৬ জেলা। বহু মানুষের মৃত্যুর আশঙ্কা।অথচ, বুধবার সকালে নেপালের কোথাও বৃষ্টির চিহ্নমাত্র ছিল না।ঝলমলে রোদের সঙ্গে ছিল ঝকঝকে নীল আকাশ। তখন সকাল ৯টা।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হঠাৎ তীব্র গুড়গুড় শব্দ শুনতে পান তাঁরা।বাইরে বেরিয়ে দেখেন, বিস্ফোরণের ধোঁয়ার মতো কুণ্ডলী পাকিয়ে নেমে আসছে জলের স্রোত। প্রশাসন সূত্রে খবর, এদিন সকালে তিব্বত থেকে নেমে আসা ভোতেকোশি নদীর জলস্তর আচমকা বৃদ্ধি পায়। হুড়মুড়িয়ে নেমে আসে হড়পা বাণ। হড়পা বানে ভয়ানক ক্ষতিগ্রস্ত হয়েছে রাসুয়া, নুয়াকোট, ধাদিং, চিতওয়ান সহ নেপালের ৬টি জেলা। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও ব্যাপক হতাহতের হয়েছে বলে রাসুয়া জেলা প্রশাসন সূত্রে খবর।
ABVP-TMCP Clash : রাখিবন্ধন ঘিরে বারাসাত বিশ্ববিদ্যালয়ে ABVP-TMCP তুমুল সংঘর্ষ!
