কলকাতা: সদ্যই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরেছেন অভিনেত্রী তন্বী লাহা রায় (Tonni Laha Roy)। সোশ্যাল মিডিয়ায় নিজের শরীর নিয়ে বিভিন্ন আপডেট তিনি নিয়মিত শেয়ার করে নিতেন তিনি। বর্তমানে তিনি সুস্থ হয়ে, ধীরে ধীরে কাজ শুরু করেছেন। তবে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত শরীরের বিভিন্ন আপডেট শেয়ার করার আগে নাকি, কাজ হারানোর কথাও মনে হয়েছিল তাঁর? অনেকেই তাঁকে উপদেশ দিয়েছিলেন, নিজের অসুস্থতার কথা সোশ্য়াল মিডিয়ায় এভাবে খোলাখুলি না বলতে, এতে কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা হতে পারে তাঁর.. তবে সে সব শোনেননি তন্বী। কেন তাঁর মনে হয়েছিল নিজের অসুস্থতার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা উচিত? গোটা বিষয়টা নিয়ে কথা বললেন তন্বী।
সুস্থ হয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন ভিডিও পোস্ট, কী জানালেন তন্বী?
রাখীর শুভেচ্ছা জানানোর সঙ্গে সঙ্গে তন্বী জানিয়েছেন, তিনি বর্তমানে ভাল আছেন। ধীরে ধীরে কাজে ফিরবেন তিনি। পাশাপাশি তিনি জানিয়েছেন যে, শরীরের খুঁটিনাটি তুলে ধরার আগে, তাঁরও মনে হয়েছিল যে এর প্রভাব পড়তে পারে তাঁর কাজে। কিন্তু তাঁর মনে হয়েছিল, তিনি যদি অসুস্থতার বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় খোলাখুলি কথা বলেন, তাহলে অনেকেই বিষয়টি নিয়ে সচেতন হবেন। তন্বীর জরায়ুতে ৯টি ফাইব্রয়েড টিউমার ধরা পড়েছিল, তার জন্য তাঁকে অস্ত্রোপচার করাতে হয়। তবে শরীরে য়ে এত বড় রোগ বেড়ে উঠছে, তা বাইরে থেকে বুঝতেই পারেননি তন্বী, পরীক্ষা করাতে গিয়ে ধরা পড়ে। সেই কারণে তন্বী মনে করেছিলেন, গোটা বিষয়টা নিয়ে সবার সঙ্গে খোলাখুলি কথা বললে, সচেতনতা বাড়তে পারে।
সচেতনতা প্রচার করতেই রোগ নিয়ে ছবি, ভিডিও
তন্বী আরও জানিয়েছেন, তাঁর এই রোগের কথা জানতে পেরে, তাঁর পরিচিতদের মধ্যে অনেকেই পরীক্ষা করিয়েছেন এবং তাঁদের মধ্যে ৩ জনের ও জরায়ুতে ফাইব্রয়েড টিউমার ধরা পড়েছে। তাঁদের ও অস্ত্রোপচার হয়েছে এবং বর্তমানে তাঁরা ভাল রয়েছেন। সেই কারণেই তন্বীর মনে হয়েছিল, বিষয়টি নিয়ে কথা বললে, আরও অনেক মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে পড়বে। অভিনেত্রী আরও মনে করেন, নিয়মিত ডায়েট এবং শরীরচর্চার মধ্যে থাকলেও, নিয়মিত শারীরিক পরীক্ষা করানো উচিত। কারণ শরীরে কার্যত অজান্তেই অনেক সময়ে অনেক রোগ বেড়ে ওঠে যেগুলোর সঙ্গে লড়াই করা কঠিন হয়ে পড়ে দেরি হয়ে গেলে। অভিনেত্রী সেই কারণেই সবাইকে সুস্থ ও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন।
আরও পড়ুন: Kriti Sanon: রাখীর বিজ্ঞাপনে পোশাক নিয়ে চূড়ান্ত বিতর্ক! উৎসবের দিনে ইঙ্গিতপূর্ণ পোস্ট কৃতি শ্যাননের
Kharaj Mukherjee | বাংলা সিনেমার শ্যুটিংয়ে নেপালের পোখরায় গিয়ে বন্দি অভিনেতা খরাজ
