Nepal Flash Flood Update: ভেসে গিয়েছে ঘরবাড়ি, সব সম্পত্তি! উদ্ধার হওয়া মানুষদের জন্য কী ব্যবস্থা নেপাল সরকারের? জানালেন মুখ্যমন্ত্রী


কলকাতা: কাদামাটিতে ঢেকে গেযে গ্রামের পর গ্রাম। বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যোগাযোগ। তারই মধ্যে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। নেপাল প্রশাসনের সক্ষ থেকে জানানো হয়েছে, স্নিফার ডক থেকে ড্রোন ব্যবহার করে নিখোঁজদের খোঁজে চলছে তল্লাশি। ভেসে গিয়েছে একের পর এক গ্রাম। ক্রমশ দীর্ঘ হচ্ছে মৃতের তালিকা। নিখোঁজের সংখ্যা অন্তত দেড় হাজার। ভয়াবহ দুর্যোগে নিখোঁজ নেপালের নিরাপত্তাবাহিনীর ৯১১ জন কর্মী। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। আর এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করেছেন নেপালের মুখ্যমন্ত্রী বলেন্দ্র শাহ (Nepal PM Balendra Shah)। 

দুর্গতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা নেপাল সরকারের, পাঠানো হচ্ছে ত্রাণসামগ্রী

সোশ্যাল মিডিয়ায় আজ নেপালের মুখ্যমন্ত্রী বলেন্দ্র শাহ লিখেছেন, ‘নেপালের সৈন্যবাহিনী, সশস্ত্র পুলিশ ফোর্স এবং নেপাল পুলিশের মোট ১৩,২৯৫ জন নিরাপত্তাকর্মীকে নেপালে দুর্যোগের পরে, সাধারণ মানুষদের উদ্ধারের কাজে মোতায়েন করা হয়েছে। এর মধ্যে নেপাল পুলিশের ৭,২৫০ জন, নেপাল সৈনিকদের ৪,২০০ জন এবং সশস্ত্র পুলিশ ফোর্সের ১,৮৪৫ জন রয়েছেন। আজ ৬৯টি বিমান এবং হেলিকপ্টারে করে ৫৭৩ জনকে উদ্ধার করা হয়েছে। আরও হেলিকপ্টার উদ্ধারকার্যের জন্য তৈরি রয়েছে। উদ্ধার ও ত্রাণকার্যে সরকারি ছাড়াও, বেসরকারি হেলিকপ্টারগুলি ব্যবহার করারও ব্যবস্থা করা হচ্ছে।’

নেপালের মুখ্যমন্ত্রী বলেন্দ্র শাহ আরও লিখেছেন, ‘রাসুয়া, নুয়াকোট ও ধাদিং-সহ ক্ষতিগ্রস্ত এলাকায় আটকে পড়া সাধারণ মানুষ ও নিরাপত্তাকর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে। প্রায় ৩,৫০০ মানুষের জন্য স্কুল এবং সরকারি ভবনে অস্থায়ী বাসস্থান তৈরি করা হয়েছে। ত্রাণ হিসেবে রাসুয়া,নুয়াকোট ও ধাদিংয়ের বাসিন্দাদের সরকারের তরফ থেকে অর্থসাহায্য করা হবে। ইতিমধ্যেই ত্রাণসামগ্রী নিয়ে ১০টি ট্রাক ক্ষতিগ্রস্থ এলাকার দিকে রওনা হয়ে গিয়েছে। ত্রাণসামগ্রী হিসেবে পাঠানো হয়েছে, নুডলস, বিস্কুট, স্লিপিং ব্যাগ, গদি ও কম্বল। পানীয় জল এবং প্রয়োজনীয় পরিষেবা দেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের।  নেপাল রেড ক্রস, নেপাল স্কাউট, লায়ন্স ক্লাব-সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও উদ্ধারকার্যে হাত লাগিয়েছে। নেপাল রেড ক্রসের তরফ থেকে প্রায় ৩০,০০০ মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণসামগ্রী ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হয়েছে।’

 

আরও পড়ুন: Nepal Flash Flood: এখনও যোগাযোগ করা যাচ্ছে না ২৯০জন ভারতীয়দের সঙ্গে, নেপালে উদ্ধারকার্য কতদূর? এল বড় আপডেট





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *