
উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা উপকূলের উপর, আগামীকাল অর্থাৎ ২৯ অগাস্ট নাগাদ একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বর্তমানে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলের উপর একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত রয়েছে, যার প্রভাবে এই নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

সদ্য দেওয়া বুলেটিনে আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও আবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

উত্তরবঙ্গের অনেক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার এক-দুই জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় ঝড় ও হালকা বৃষ্টিপাত হতে পারে।

অগাস্টের শেষ ২ দিন, উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। জলপাইগুড়ি জেলার এক-দুই জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। অগাস্টের শেষ অর্থাৎ ৩১ অগাস্ট, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় অনেক জায়গায় কোথাও ভারী, কোথাও বা মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও হুগলি জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও হুগলি জেলার এক বা দুটি জায়গায় বর্জ্রপাতের এবং ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। এছাড়া আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও এক দুটি জায়গায় বর্জ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বিকেলের দেওয়া বুলেটিনে আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, আজকের দিনের শেষ থেকে শুরু করে, আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলার এক থেকে দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে।

পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু জায়গায় দমকা হাওয়ার সঙ্গে বর্জ্যপাতের সম্ভবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

আগামী ৩০ অগাস্ট, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি জায়গায় দমকা হাওয়া এবং মাঝারি বৃষ্টিপাত এবং বর্জ্রপাত হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
Published at : 28 Aug 2026 07:16 PM (IST)
