বীরভূম: নাবালিকা পরিচারিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা । রাজ্যের বীরভূম জেলায় গুরুতর অভিযোগ উঠতেই এবার বিজেপি নেতা অরূপ মণ্ডলকে গ্রেফতার করল সাঁইথিয়া থানার পুলিশ।
তিনি মূলত বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা যুবমোর্চার সহসভাপতি পদ মর্যাদায় রয়েছেন। একটি ভিডিও-সহ থানায় অভিযোগ দায়ের করে এক নাবালিকা পরিচারিকা। এরপরেই অ্যাকশন নেয় সাঁইথিয়া থানার পুলিশ। ওই নাবালিকা পরিচারিকার অভিযোগের ভিত্তিতে আহমেদপুরের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে ওই বিজেপি নেতাকে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই জেলা বিজেপি নেতৃত্বের তরফে দাবি করা হয়েছে,”দলবিরোধী কাজের জন্য ৩ দিন আগেই অরূপকে সাসপেন্ডের সুপারিশ এসেছে”, আজই সাসপেন্ড করার কথা ছিল, বলে দাবি দলের।
বোলপুর বিজেপি সাংগাঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, যুবমোর্চার সহসভাপতি থেকে কাজ করার কিছুদিন পর, ও দলের সঙ্গে সঙ্গ না নিয়ে, ব্যাক্তিগতভাবে কিছু কাজকর্ম করার প্রচেষ্টা চালাচ্ছিল। তিন দিন আগে, আমাদের যুব মোর্চা প্রেসিডেন্ট , তাঁকে বহিষ্কারের আবেদন জানিয়েছেন।আজকেই আমার কলকাতা থেকে ফিরে এসে তাঁকে বহিঃষ্কার করার কথা। ধরে নিন, যুবমোর্চার দাবিতে আমি সিলমোহর দিয়েছি। জনবিরোধী কাজের তাঁকে, তিন দিন আগেই বহিষ্কারের প্রস্তাব এসেছে। ‘
Birbhum Lavpur: ফের ভাঙল কুয়ে নদীর বাঁধ! জল ঢুকছে একাধিক গ্রামে, জলের তলায় কয়েকশো বিঘা কৃষি জমি
