Home Buying Plan: বাড়ি কিনতে চাইছেন? আপনার উপার্জনে কত দামের বাড়ি কিনতে পারবেন আপনি, কী বলছে হিসাব?


কলকাতা: মধ্যবিত্তের অন্যতম বড় স্বপ্ন নিজের একটা বাড়ি হবে, নিজের একটা গাড়ি হবে। কিন্তু বর্তমানে বাজারের যা অবস্থা, সেটা দেখে অনেকেই মনে করেন, আদৌ একটা নিজের বাড়ি কেনা কি সম্ভব? হিসাব বলছে যদি কেউ পরিকল্পনা করে বাড়ি কেনেন বা তৈরি করেন, তাহলে কিন্তু আজকের দিনেও একজন সাধারণ মধ্যবিত্তের পক্ষে একটা নিজের বাড়ি কিন্তু সম্ভব।

আরও পড়ুন: কোনও মাসের SIP মিস হলে কতটা ক্ষতি? সেই ক্ষতি সামাল দিতে কী করবেন, উপায় বললেন বিশেষজ্ঞ

বর্তমানে রিয়েল এস্টেটের দাম বাড়ছে হু হু করে, আর সেই সঙ্গে চিন্তা বাড়ছে মধ্যবিত্তের মনে। যদিও কোনও মানুষের পক্ষে একটা নিজের বাড়ি কেনা কতটা স্বস্তিদায়ক হবে সেটা নির্ভর করে মূলত ডাউন পেমেন্ট ও কত টাকা লোন নেওয়া হচ্ছে, তার উপর। শুধুমাত্র ব্যাঙ্ক থেকে লোন পাওয়ার যোগ্যতা থাকলেই সেই টাকা দিয়ে কিনে ফেলা যায়, এমনটা কিন্তু নয়।

পার্সোনাল ফাইন্যান্সের জগতে এমন কিছু নিয়ম রয়েছে যা দিয়ে কেউ বাড়ি কেনার কথা ভাবতে পারেন। এর মধ্যে উল্লেখ্যযোগ্য নিয়ম হল ৫-২০-৩০-৪০ নিয়ম। এর মধ্যে ৫ হল যিনি বাড়ি কিনছেন তাঁর বার্ষিক উপার্জনের ৫ গুণ। এই দামের বাড়ি তিনি কিনতে পারেন। অর্থাৎ, কারও বছরে ৮ লক্ষ টাকা উপার্জন হলে সে ৪০ লক্ষ টাকা দামের বাড়ি কিনতে পারে, তার বেশি নয়।

আরও পড়ুন: আইফোনের ইএমআই থেকে বিভিন্ন লোন, কীভাবে ঋণের ফাঁদে জড়িয়ে যাচ্ছে জেন-জি?

এরপর আসে ২০। বাড়ির লোন সবথেকে বেশি ২০ বছরের জন্য নেওয়া যেতে পারে। তার বেশি সাধারণত যেন না হয়, বলছেন বিশেষজ্ঞরা। তবে, কিছু ক্ষেত্রে এই পরিমাণ কিছুটা বাড়ানো যেতে পারে। এরপর EMI যেন কোনও ভাবেই মাসিক উপার্জনের ৩০ শতাংশ না হয়। অর্থাৎ যে মানুষের বার্ষিক ৮ লক্ষ টাকা উপার্জন, অর্থাৎ মাসিক ৬৬ হাজার টাকা, তার লোনের EMI যে কখনওই ২০ হাজারের বেশি হওয়া উচিত নয়।

এর পর হল ডাউন পেমেন্ট। হিসাব বলছে ডাউন পেমেন্ট সব সময় ওই বাড়ি বা ফ্ল্যাটের দামের অন্তত ৪০ শতাংশ হতেই হবে। অর্থাৎ, যে ৪০ লক্ষ টাকার বাড়ি কিনছেন, তাঁর লোনের পরিমাণ হতে হবে ২৪ লক্ষ টাকা। তার বেশি একেবারেই নয়।

নীচে গ্রাফের মাধ্যমে পুরো হিসাব দেখানো হল। এখানে ২০ বছরের লোন ধরে হিসাব করা হল।

প্রতি মাসে বেতন বাড়ির দাম ডাউন পেমেন্ট লোন ৭.৭৫ শতাংশ সুদে ৯.৪ শতাংশ সুদে
২০ হাজার টাকা ১২ লক্ষ টাকা ৪ লক্ষ ৮০ হাজার টাকা ৭ লক্ষ ২০ হাজার টাকা ৫ হাজার ৯১১ টাকা ৬ হাজার টাকা
৩০ হাজার টাকা ১৮ লক্ষ টাকা ৭ লক্ষ ২০ হাজার টাকা ১০ লক্ষ ৮০ হাজার টাকা ৮ হাজার ৮৬৬ টাকা ৯ হাজার টাকা
৫০ হাজার টাকা ৩০ লক্ষ টাকা ১২ লক্ষ টাকা ১৮ লক্ষ টাকা ১২ হাজার ৮৯৫ টাকা ১৫ হাজার টাকা

(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *