কলকাতা: সালটা ছিল ২০০৯। সেই সময়ে একটি জনপ্রিয় চ্যানেলে শুরু হয়েছিল, অভিনব একটি শো। শো-টির শুরু হয়েছিল রাখী সবন্ত (Rakhi Sawant)-কে দিয়ে। এরপরে এই শো-তে দেখা গিয়েছিল, রাহুল মহাজন (Rahul Mahajan) এবং রতন রাজপুতকে (Ratan Rajput)-কে। নন ফিকশন এই শো-টি ছিল, বেশ অন্যরকম। এই শো-এর যিনি বিজেতা হবেন, তাঁর গলাতেই মালা দেবেন, যাঁকে ঘিরে এই শো। কোনও রিয়্যালিটি শো নয়, বাস্তব জীবনেই জয়ী প্রতিযোগীকে বিয়ে করবেন সেই তারকা। এই শো-এর হাত ধরেই বিয়ে হয়েছিল রাখী সবন্তের। ইলেশ পারুজানওয়ালা (Elesh Parujanwala) নামে এক ব্য়বসায়ীর গলায় মালা দিয়েছিলেন রাখী। তিনিই এই শো-এর বিজেতা হয়েছিলেন। রাখীর সঙ্গে বাগদান হয়ে গিয়েছিল ইলেশের। পরবর্তীতে অবশ্য রাখী এবং ইলেশের বিচ্ছেদ হয়ে যায়। আর এতদিন পরে, এই শো নিয়ে মুখ খুললেন রাখী।
বিয়ের দিকে মন ছিল না, তাহলে কেন স্বয়ংম্বর করেছিলেন রাখী?
রাখী সবন্ত যে বিতর্কিত চরিত্র বলিউড ইন্ডাস্ট্রিতে, তা বলাই যায়। বিভিন্ন সময়ে, বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন তিনি। শুধু ইলেশের সঙ্গে বাগদান নয়, এরপরেও ২ বার বিয়ে করেছিলেন রাখী, তবে কোনও সম্পর্কই টেঁকেনি। এছাড়াও গুঞ্জন রয়েছে তিনি আরও একটি বিবাহ করেছিলেন। কিন্তু ইলেশের সঙ্গে যদি এত কম সময়ে বিচ্ছেদ হয়ে যাওয়ারই ছিল, তাহলে কেন ১৬ জনের মধ্যে থেকে মনের মানুষ হিসেবে তাঁকে বেছে নিয়েছিলেন রাখী? অবশেষে এই বিষয়টা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে রাখী বলেন, ‘আমি তো বর খুঁজতে স্বয়ংম্বরে গিয়েছিলাম। কিন্তু যে সমস্ত ছেলেদের জোগাড় করে আনা হয়েছিল, তারা সবাই স্ট্রাগলার। সেই সময়ে আমার বয়স খুব কম ছিল, আমি টিনএজার ছিলাম বলা যায়। আমার সেই সময়ে বলিউডে কাজ পাওয়াই লক্ষ্য ছিল।’
রাখী সবন্ত আরও বলেন, ‘সেই সময়ে আমি ভাড়াবাড়িতে থাকতাম, আমার বাড়ি করার জন্য টাকার দরকার ছিল। আমি স্বয়ংম্বরে গিয়েছিলাম যাতে আমার হাতে যথেষ্ট টাকা আসে আর আমি একটা নিজের বাড়ি তৈরি করতে পারি। ভালবাসা খোঁজার দিকে আমার মন ছিল না সবসময়। প্রযোজক আর পরিচালক আমায় ওই স্বয়ংম্বরের চিত্রনাট্য পড়ে শুনিয়েছিলেন, কিন্তু আমার সেইদিকে মন ছিল না। আমি টাকা পাচ্ছিলাম, সেইদিকেই আমার মন ছিল।’ প্রসঙ্গত, ইলেশের সঙ্গে বাগদান সারার পরে, তাঁর সঙ্গে একত্রবাস করতেন রাখী। সেখানেই তাঁদের মতের অমিল শুরু, এবং বিচ্ছেদ। পরবর্তীকালে রাখী জানান যে, তিনি ফের স্বয়ম্বর আয়োজন করতে চান।
আরও পড়ুন: News Update: বন্ধ বাড়ি থেকে মিলল জনপ্রিয় সঙ্গীতশিল্পীর পচাগলা দেহ! ঘর জুড়ে রক্তের দাগ
