UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?

আপনি যদি টাকা পাঠাতে, অনলাইনে কেনাকাটা করতে বা যে কোনও বিল পরিশোধ করতে এসবিআই-এর ইউপিআই পরিষেবা ব্যবহার করে থাকেন, তাহলে এই খবরটি আপনার জন্য গুরুত্বপূর্ণ।

দেশের বৃহত্তম সরকারি খাতের ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ইউপিআই পরিষেবা ৪ঠা সেপ্টেম্বর সাময়িকভাবে বন্ধ থাকবে। ব্যাঙ্কটি ইতিমধ্যেই তার গ্রাহকদের এই তথ্য জানিয়ে দিয়েছে।

এসবিআই-এর তথ্য় অনুযায়ী, এই বিভ্রাট কোনো কারিগরি ত্রুটির কারণে নয়। বরং পূর্বনির্ধারিত কারিগরি রক্ষণাবেক্ষণের কারণে ঘটেছে।

UPI ও বাকি পরিষেবাকে আরও সুরক্ষিত করার জন্য ব্যাঙ্কটি তার ডিজিটাল সিস্টেমগুলো রক্ষণাবেক্ষণ করে থাকে। এই কারণে সাময়িকভাবে বন্ধ থাকবে ইউপিআই পরিষেবা

ইউপিআই কতদিন কাজ করবে না? এসবিআই কর্তৃক প্রকাশিত তথ্য অনুসারে, ইউপিআই পরিষেবা ৪৫ মিনিটের জন্য স্থগিত থাকবে।

এসবিআই-এর সতর্কবার্তায় বলা হয়েছে যে, এই রক্ষণাবেক্ষণের সময়সীমা ৪ঠা সেপ্টেম্বর রাত ১২:১৫ থেকে রাত ১:০০ পর্যন্ত। তবে, কিছু প্রতিবেদনে রাত ১২:৩০ থেকে রাত ১:১৫ পর্যন্ত একটি সময়সীমার কথাও উল্লেখ করা হয়েছে।

এই সময়ে এসবিআই-এর ইউপিআই পরিষেবার মাধ্যমে কোনো অর্থপ্রদান করা সম্ভব হবে না। তাই যদি কোনও টাকা পাঠানোর থাকে বা বিল পেমেন্ট করার থাকে, তবে এই সময়ের আগেই করে ফেলা উচিত।

বিকল্প হিসেবে, ইউপিআই লাইটের মাধ্যমে টাকা পাঠাতে পারেন। এর মাধ্যমে টাকা পাঠানোর সময় ইউপিআই পিন-এর প্রয়োজন ছাড়াই ১,০০০ টাকা পর্যন্ত ছোট লেনদেন করা যায়। এতে সর্বোচ্চ ৫,০০০ ব্যালেন্স ওয়ালেটে রাখা যাবে। একটা দিনে আপনি সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন।

এসবিআই ইউপিআই (SBI UPI)-এর মাধ্যমে কত টাকা লেনদেন করা যায় জানেন ? ইউপিআই-এর মাধ্যমে একদিনে মোট ১ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে। ব্যক্তি-থেকে-ব্যক্তি (P2P) পেমেন্টের ক্ষেত্রে দিনে ২০টি পর্যন্ত লেনদেন করা যায়।

তবে কিছু নির্দিষ্ট যাচাইকৃত মার্চেন্ট ক্যাটাগরির জন্য এর চেয়ে বেশি সীমা রয়েছে। বীমা এবং শেয়ারবাজার-এর লেনদেনের জন্য এই সীমা ২ লক্ষ টাকা পর্যন্ত। এবং আইপিও, কর প্রদান, হাসপাতাল, স্কুল ও কলেজের জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে।

Published at : 04 Sep 2026 05:06 PM (IST)

আরও জানুন খুঁটিনাটি

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *