কলকাতা: ঘর থেকে পাওয়া যাচ্ছিল দুর্গন্ধ, তাতেই অতিষ্ট হয়ে প্রতিবেশীরা খবর দিয়েছিলেন পুলিশে। কয়েকদিন ধরেই নাকি খোঁজ মিলছিল না গায়কের, এলাকায় তাঁকে দেখতে পাচ্ছিলেন না কেউই। আর এদিন তাঁর ঘর থেকে দুর্গন্ধ পাওয়ার পরেই এলাকাবাসীর সন্দেহ হয়। পুলিশ এসে, দরজা ভেঙে উদ্ধার করে জনপ্রিয় পঞ্জাবী গায়ক ও সঙ্গীতশিল্পী বলজিৎ সিংহের (Baljit Singh)। প্রাথমিক সূত্রে পুলিশ মনে করছে, স্বাভাবিকভাবে মৃত্যু হয়নি গায়কের, সম্ভবত তাঁকে খুন করা হয়েছে। বিছানায় তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখা গিয়েছে। ঘরের বিভিন্ন জায়গায় রক্তের দাগ পাওয়া গিয়েছে। দেহের অবস্থা দেখে পুলিশের প্রাথমিক সন্দেহ, চার থেকে পাঁচদিন আগেই মৃত্যু হয়েছে তাঁর। আপাতত আশেপাশের বাড়ি এবং এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।
বন্ধ বাড়ি থেকে মিলল জনপ্রিয় গায়কের পচাগলা দেহ!
জানা যাচ্ছে, লুধিয়ানার সুধার পট্টি ধালিওয়াল গ্রামে নিজের বাড়িতে একাই থাকতেন সঙ্গীতশিল্পী বলজিৎ সিংহ। সেখান থেকেই কাজ করতেন তিনি। গান গাওয়ার সঙ্গে সঙ্গে, গানের কথাও লিখছেন তিনি। কিছুদিন ধরেই নাকি সঙ্গীতশিল্পীর খোঁজ পাওয়া যাচ্ছিল না। বন্ধ ছিল তাঁর ফোন, সেখানেও যোগাযোগ করা যাচ্ছিল না। গায়কের বাড়ির দরজা বন্ধই দেখেছেন সবাই, কিন্তু তিনি যে বাড়ির ভিতরেই রয়েছেন, তা কল্পনা করেননি কেউই। এরপরে কিছুদিন যাবৎ সঙ্গীতশিল্পীর ঘর থেকে পচা দুর্গন্ধ পাওয়া যায়। উৎস বুঝতে না পেরে, এলাকার লোকেরা খবর দেন পুলিশকে। তাঁরা এসে, দরজা ভেঙে সঙ্গীতশিল্পীর মরদেহ উদ্ধার করেন।
ঘরে রক্তের দাগ, খুন বলে অনুমান পুলিশের
কীভাবে মৃত্যু হল সঙ্গীতশিল্পীর, তা এখনও স্পষ্ট নয়। কিন্তু যে অবস্থায় তাঁর দেহ পাওয়া গিয়েছে, তার থেকে এই মৃত্যুকে খুন বলেই মনে করছে পুলিশ। ঘরের একাধিক জায়গায় ছিল রক্তের দাগ, বিছানার ওপর পড়েছিল সঙ্গীতশিল্পীর দেহ। ইতিমধ্যেই দেহে পচন ধরেছিল, আর সেই কারণেই দুর্গন্ধ বেরোচ্ছিল। এই ঘটনায় আপাতত এলাকার বিভিন্ন বাড়িতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজও। একা থাকলেও, ওই গায়ক মূলত কাদের সঙ্গে মেলামেশা করতেন, কারা তাঁর বাড়িয়ে যাতায়াত করতেন, তা খতিয়ে দেওয়া হচ্ছে। প্রসঙ্গত সদ্যই, হরিয়ানভি গায়ক অঙ্কিত বালিয়ানকেও শামলির একটি জিমের বাইরে গুলি করে হত্যা করা হয়।
আরও পড়ুন: Bollywood News: আগ্রহ নেই রুপোলি পর্দায়, খেলার জগতে থাকতে চান এই তারকা-পুত্র!
