
BSNL Offers : প্রতি মাসের রিচার্জের ঝঞ্ঝাট থেকে মুক্তি পেতে চাইলে আপনার জন্য় রয়েছে দারুণ প্ল্যান। রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) দিচ্ছে দীর্ঘ মেয়াদের এই রিচার্জ। যেখানে সাধারণ এক বছরের মেয়াদের থেকে বেশি ভ্য়ালিডিটি পাচ্ছেন গ্রাহক।

BSNL-এর রয়েছে ৪১২ দিনের রিচার্জ প্ল্যান। যা আপনাকে এক বছরের বেশি অর্থাৎ ৪৭দিন বেশি মেয়াদ দিচ্ছে। এর মধ্যে আপনি পাবেন দিনে ২ জিবি করে ডেটা ছাড়াও যত খুশি কলের সুবিধা। এখানেই শেষ নয়, কোম্পানি আপনাকে দিচ্ছে দৈনিক ১০০ করে SMS । তবে আগামী ১২ তারিখ পর্যন্ত এই প্ল্যান নেওয়ার সুবিধা পাবেন আপনি। এই প্ল্যান নিতে আপনাকে ২৩৯৯ টাকা খরচ করতে হবে।

এ ছাড়াও BSNL-এর রয়েছে আরও অনেক দুর্দান্ত প্ল্যান। যেখানে বেসরকারি অন্য কোম্পানিগুলিকে প্রতিযোগিতার মুখে ফেলে দিয়েছে এই রাষ্ট্রায়ত্ত কোম্পানি। দিনে ৩ জিবি করে ডেটা পাওয়া যাচ্ছে একটি প্ল্যানে। সঙ্গে থাকছে যত খুশি কলের সুবিধা।

এ ছাড়াও আপনি এতে পাবেন দিনে ১০০টি করে SMS ও ৩০ দিনের ভ্যালিডিটি। মনে রাখবেন, এই বিপুল অফার দিতে BSNL আপনার থেকে নিচ্ছে ২৯৯ টাকা। BSNL-এর এই রিচার্জ প্ল্যানে সবথেকে বড় সুবিধে, এর দিনে ৩ জিবি ডেটার সুবিধা। যারা নিত্যদিন মুভি বা ভিডিয়ো দেখেন, তাদের জন্য আদর্শ এই ডেটা প্ল্য়ান।

এখানে ভিডিয়ো গেমিং, ইন্টারনেট সার্ফিং ছাড়াও আপনি মিউজিক স্ট্রিমিংয়ের মতো সুবিধা পাবেন। মনে রাখবেন, কোনও কারণে আপনার ডেটা দিনে ৩ জিবি অতিক্রম করে গেলেও সমস্যা হবে না। কোনওভাবেই আপনার নেট কানেকশন বন্ধ হবে না। এরপর আপনার নেটের স্পিড ৪০ কেবিপিএস গতিতে পরিষেবা দেবে।

এ ছাড়াও BSNL-এর রয়েছে ৪৮৫ টাকার এই প্ল্যান, যেখানে আপনি পাচ্ছেন ৭২ দিনের ভ্যালিডিটি। সঙ্গে থাকছে প্রতিদিন ১০০টি SMS-এর সুবিধা। এ ছাড়াও থাকছে আনলিমিটিটেড কলের সুবিধা। দিনে রয়েছে ২ জিবি করে ডেটা। যার অর্থ মেয়াদ শেষ পর্যন্ত আপনি পাচ্ছেন ১৪৪ দিনের ডেটা।

এই প্ল্যানের ক্ষেত্রে আপনার ডেটা যদি দিনে ২ জিবি শেষ হয়ে যায়, সেই ক্ষেত্রে ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যাবে না। আপনি ৪০ KBPS স্পিডে ইন্টারনেট পরিষেবা পাবেন। অর্থাৎ বেসিক ইন্টারনেট পরিষেবা আপনার বন্ধ হবে না।

আপনি এই মোবাইল রিচার্জ প্ল্যানে পাবেন যেকোনও নেটওয়ার্কে যত খুশি কলিংয়ের সুবিধা। সারা দেশে এই কলিং পরিষেবা পাবেন আপনি। সঙ্গে থাকছে ১০০ করে SMS-এর সুবিধা। সারা দিনে এই সুবিধা পাবেন আপনি।

মনে রাখবেন, নতুন করে নিজেদের পরিষেবার উন্নতি করতে ৪জি নেটওয়ার্ক আরও ভাল করে সাজাচ্ছে কোম্পানি। সেই কারণে গ্রামাঞ্চলের পাশাপাশি এখন শহরতলিতেও আগের থেকে ভাল নেটওয়ার্ক দিচ্ছে BSNL ।

বিশেষ করে ভিডিয়ো চালানোর ক্ষেত্রে এখন আর আগের মতো সমস্যা করছে BSNL-এর ডেটা প্ল্যান। শোনা যাচ্ছে, আগামী দিনে ৫জি ইন্টারনেট পরিষেবা চালু করতে চলেছে এই রাষ্ট্রায়ত্ত সংস্থা। স্বাভাবিকভাবেই বেসরকারি কোম্পানির থেকে কমে দামে প্ল্যান পাওয়া গেলে, এদিকেই ছুটবে গ্রাহকরা।
Published at : 04 Sep 2026 03:52 PM (IST)
