তুহিন অধিকারী, বাঁকুড়া: বাঁকুড়ার জয়পুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, ঘটনায় মৃত ৪ জন। আর এবার এই ঘটনায়, ৪ মৃত পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যের মন্ত্রী, স্থানীয় বিধায়ক, পুলিশ ও প্রশাসনের আধিকারীকরা। গতকার মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে এদিন দুর্ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে যান, রাজ্যের বন, পরিবেশ ও সমবায় দফতরের রাষ্ট্রমন্ত্রী দিবাকর ঘরামী। এছাড়াও এদিন মৃতদের বাড়ি যান, কোতুলপুরের বিধায়ক লক্ষ্মীকান্ত মজুমদার- সহ বিষ্ণুপুরের এসডিও ও এসডিপিও। শোকস্তদ্ধ পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দেন তাঁরা।
বাঁকুড়ায় ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪! মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন মন্ত্রী
শনিবার রাতে, বাঁকুড়ার জয়পুরে ঘটে যায় একটি মর্মান্তিক দুর্ঘটনা। স্থানীয় সূত্রে দাবি, একটি গাড়ি এসে দুটি মোটর বাইককে ধাক্কা মারে। সেই ধাক্কার অভিঘাতে রাস্তাতেই পড়ে যান প্রথম মোটর বাইকে থাকা তিনজন। অপর বাইকে থাকা দুই ব্যক্তি গুরুতর আহত অবস্থায় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন। বাঁকুড়ার আরামবাগ ২ নম্বর রাজ্য সড়কের জয়পুর থানার সলদা মোড় সংলগ্ন এলাকায় ঘটে যায়, এই দুর্ঘটনা। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা নিয়ে স্পষ্ট করে কেউ কিছু বলতে পারছেন না। রাতের অন্ধকারে দুর্ঘটনা হওয়ায় আর কাছাকাছি কেউ না থাকায় দুর্ঘটনা নিয়ে বিশেষ কোনও তথ্য জানা যাচ্ছে না। পুলিশের অনুমান, কোনও গাড়ি বেপরোয়া গতিতে এসে মোটরবাইকে ধাক্কা মারে। বাইকে থাকা ৪ ব্যক্তিরই মৃত্যু হয়েছে। অপর বাইকে থাকা দুই ব্যক্তি গুরুতর আহত অবস্থায় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৃত ব্যাক্তিদের নাম যথাক্রমে পল্লব সাঁতরা (২০) বাড়ি জয়পুরের বৈতল গ্রামে। দ্বিতীয় জন অনন্ত সাঁতরা (২০) বাড়ি জয়পুরের সুপুর মেটে পাড়ায়। তৃতীয়জনের নাম উজ্জল বায়েন (২৪) বাড়ি জয়পুর থানার সুপুর মেটে পাড়ায়। একজন আহতের নাম বাপি রুইদাস বাড়ি জয়পুর থানার রাউথখণ্ড এলাকার কাঞ্চনারি গ্রামে। এদিন মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে বন, পরিবেশ ও সমবায় দফতরের রাষ্ট্রমন্ত্রী দিবাকর ঘরামী বলেন, ‘তরতাজা জীবনগুলো তো আর ফেরানো যাবে না। তবে সরকার সবরকমভাবে এই পরিবারগুলোর পাশে রয়েছে।’
Job Seekers Protest: চাকরিপ্রার্থীদের বিকাশ ভবন অভিযান, পথে নেমেছেন চাকরিপ্রার্থীরা | On The Spot
