CPM Party Office Attack: জলপাইগুড়িতে সিপিএমের কার্যালয়ে ‘ভাঙচুর-অগ্নিসংযোগ’, BJP আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে সরব সেলিম, প্রতিবাদ মিছিলের ডাক


জলপাইগুড়ি:  জলপাইগুড়িতে সিপিআই(এম)-র কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগ। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ জানিয়ে, জলপাইগুড়িতে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে সিপিএম। সিপিএম-র কার্যালয়ে ঢুকে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় সরব হয়েছেন মহম্মদ সেলিম। চোরের মত রাত ১০ নাগাদ হামলা, মন্তব্য সেলিমের। যদি এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। 

আরও পড়ুন, ‘কালীঘাট-তৃণমূল’-র এই বিধায়কের বিরুদ্ধে ধর্ষণ-সহ একাধিক মারাত্মক অভিযোগ, সময় দিল না CID

আচমকাই রাতে  সিপিআই(এম)-র জেলা পার্টি অফিসে হামলার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে। পাথর মারা হয় বলে অভিযোগ। কার্যালয়ের বাইরে এবং ভিতরে সিড়ির উপরে কাচের টুকরো পড়ে রয়েছে। এবং আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দুই পক্ষেই কিন্তু অভিযোগের পাল্টা অভিযোগ উঠে এসেছে। এখন পর্যন্ত দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। গোটা ঘটনায় ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে। 

সিপিএম-র জেলা সম্পাদক  পীযুষ মিশ্র বলেন,  নীচে গিয়ে দেখি তাঁরা, হাতের মধ্যে বোতলে পেট্রোল, দেশলাইয়ের কাঠি, হাতে লাঠি নিয়ে, তাঁরা দাঁড়িয়ে আমাদের পার্টি অফিসে ঢিল মারছে। আমাদের পার্টি অফিসে অগ্নিসংযোগ করছে। তার চেয়ে আরেকটা ভাল জিনিস দেখলাম, অসংখ্য মানুষ, পিছনে দাঁড়িয়ে তাঁদেরকে বাধা দিচ্ছে। প্রতিরোধ তৈরি করেছে। রাতের মধ্যে মানুষের যে প্রতিরোধ, এই প্রতিরোধটাই বিজেপিকে ভাবতে হবে, যে তাঁরা কিন্তু ভোট পায়নি।  এ ধরণের কোনও আচরণ তাঁদের কাছে মানুষ বরদাস্ত করবে না। জলপাইগুড়িতে এই ধরণের ঘটনা ঘটে। যদি আইনের শাসনে না হয়, আজ হোক কাল হোক, জলপাইগুড়িতে, একটার পর একটা বাড়ি পুড়বে। তাঁরা পেশাদার খুনিতে পরিণত হবে। আমরা চাই তাঁরা আরএসএস বিজেপির কথা না শুনে, সমাজ জীবনে ফিরে আসুন। পেশাদার খুনী হন, এটা আমাদের পার্টি চায় না।’

পাশাপাশি, এসএফআই নেতা কৌশিক ভট্টাচার্য বলেন, বিজেপি, আরএসএস, মদনপুষ্ট দুষ্কৃতীরা, হঠাৎ অতর্কীতে, সিপিআইএম-র জেলা কার্যলয়, আক্রমণ করে বসে। লাঠি, ধারালো অস্ত্র, ইট, পাটকেল, সর্বোপরী, আমাদের যে ঐতিহ্যের পতাকা, তার যে স্টিলের রড ছিল, সেটাকেও ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে।

বিজেপির সুকান্ত মজুমদার বলেন, পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছিল, ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর, যতদূর আমার কাছে ইতিহাসের যা খবর আছে, এবং এটা কংগ্রেসী কালচার। বা এভিবিপি-র উপরে যে দোষটা চাপাচ্ছে, এবিভিপি-কে যতটা আমি চিনি, তাঁদের কালচারের মধ্যে এটা পড়ে না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *