Bageshwar Baba: পুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে ভণ্ড বলে আক্রমণ, বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ


কলকাতা: পুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে ভণ্ড বলে আক্রমণ, বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ। ভবানীপুর থানায় অভিযোগ দায়ের কংগ্রেসের। বাঙালি ভাবাবেগে আঘাতের অভিযোগ, ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর গ্রেফতারি চায় কংগ্রেস। ভবানীপুর থানার সামনে বিক্ষোভ কংগ্রেসের। 

মধ্যপ্রদেশের বাগেশ্বরধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর মন্তব্যে নিন্দার ঝড়। বিজেপি রাজ্য সভাপতি বলেই দিয়েছেন, আমরা কী খাব, কী পরব, এটা কেউ বলে দিতে পারেন না। মন্তব্য পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের।  

কে কী খাবে, সেটা কেউ ঠিক করে দিতে পারেন না। কে কী বলছেন মাথা ঘামিয়ে লাভ কী, মন্তব্য সুকান্ত মজুমদারের। 

দুর্গাপুজোয় প্য়ান্ডেলের পাশে আমিষ বিক্রি বন্ধের দাবি মধ্যপ্রদেশের বাগেশ্বরধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর। বিতর্কের ঝড়।  আমি মাছ ছাড়া কিছু খেতে পারি না। এখানে পুজোয় পাঁঠা বলি হয়। সাধুরা তাঁদের দৃষ্টিভঙ্গির কথা বলেন। মন্তব্য পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের। 

বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো নিয়ে মধ্যপ্রদেশের বাগেশ্বর ধামের প্রধান পুরোহিতের এই মন্তব্য সমালোচনার ঝড় তুলেছে। পশ্চিমবঙ্গে বাগেশ্বর বাবার সঙ্গে দেখা গেছে রাজ্য বিজেপির প্রথম সারির প্রায় সব নেতাকে।                                                            

দুর্গাপুজো আমিষ নিয়ে বাগেশ্বর বাবার মন্তব্য ঘিরে বিজেপির অন্দরেই ভিন্নসুর। আমিষের বিরোধিতায় তীব্র আপত্তি জানিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় এবং বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। যদিও পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ মনে করছেন, পুজোয় খাওয়ার জন্য আলাদা জায়গা করা উচিত।                                                 

বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘নবমীর দিন বাঙালি সাধারণত পাঁঠার মাংস খায়। অষ্টমীর দিন লুচি খায়। তো সেটাই খাবে।+আপনি কি আপনার বাড়িতে খাবেন সেটা কোনও সাধু নির্ধারিত করে দেবে?+আরে বিবেকানন্দ বলে গেছেন। তার ওপরে কে আছেন? যে মা কালী এখানে পাঁঠা খাবে।+আমি তো বলছি, আমরা যে রকম আছি, আমাদেরকে সেরকম থাকতে দিন। আমাকে আমার মতো থাকতে দাও।’                                



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *