কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি


কলকাতা: কলকাতার মোট ৯১৯ টি হোটেল বন্ধের নোটিশ। কলকাতা পুরসভা অভিযান চালিয়েছিল ৯৬০ টি হোটেলে। আর তার মধ্যে ৪১ টি বাদ দিয়ে বাকি ৯১৯ টি হোটেল বন্ধ করার নোটিশ জারি করা হয়েছে। হিসাব মত প্রায় ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি করেছে কলকাতা পুরসভা।

আরও পড়ুন: কলকাতার একাধিক বড় মিষ্টির দোকানের লাইসেন্স সাসপেন্ড, ‘চিন্তার বিষয় হল পুজো আসছে…’, বললেন পুর কমিশনার

এর আগে দেখা গিয়েছিল কলকাতার মির্জা গালিব স্ট্রিটে একটি গেস্ট হাউসে আগুন লাগে। সেই ঘটনায় অনেক মানুষের মৃত্যু হয়। আর তারপরই কলকাতা পুরসভা একটি তদন্তের কথা ঘোষণা করে। একটি দল, যারা সব হোটেল পরিদর্শন করবে। বর্তমানে কলকাতা শহরে ৩ হাজার ৭০০ গেস্ট হাউস রয়েছে। জানা গিয়েছে এই ৩ হাজার ৭০০ গেস্ট হাউসের মধ্যে এখনও পর্যন্ত পরিদর্শন করা হয়েছে ৯৬০ টি গেস্ট হাউসকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *