8th Pay Commission : ১ জানুয়ারি ২০২৬-এর পর অবসর নিলেও পাবেন অষ্টম বেতন কমিশনের সুবিধা ? এল নতুন আপডেট


Salary News : আগের অবসরপ্রাপ্তরাও যেন পায় অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) সুবিধা। পেনশন (Pension) ছাড়াও ফ্যামিলি পেনশনের রিভিশন রেট যেন হাতে আসে অবসরপ্রাপ্তদের। এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি পাঠাল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বড় সংগঠন ‘রিটায়ার্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্য়াসোসিয়েশন'(REWA)। গত ৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে এই চিঠি।

প্রধানমন্ত্রীর কাছে কী দাবি জানিয়েছে কর্মী সংগঠন ?
মূলত, পেনশন হোল্ডারদের ‘টার্মস অফ রেফারেন্স’ বা কাজের পরিধি সংশোধনের দাবি জানিয়ে এই চিঠি পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর কাছে । এই চিঠিতে বলা হয়েছে, যারা ২০২৬ সালের ১ জানুয়ারির আগে অবসর গ্রহণ করেছেন, তারাও যেন অষ্টম বেতন কমিশনের সুপারিশে পেনশন ও ফ্যামিলি পেনশন সংশোধনের আওতায় আসেন।

কেন এই চিঠি পাঠানো হয়েছে ?
অষ্টম বেতন কমিশন গঠন হওয়ার পরে অবসরপ্রাপ্তদের মধ্য়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। আদৌ তাদের পেনশন বৃদ্ধি হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে অবসরপ্রাপ্তদের মনে। এই বিষয়টি স্পষ্টভাবে জানার জন্য ‘রিটায়ার্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্য়াসোসিয়েশন'(REWA) সরকারের কাছে দাবি জানিয়েছে। 

কোথায় তৈরি হয়েছে বিভ্রান্তি ?
ভাষা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে- অ্ষ্টম বেতন কমিশনের নির্দেশিকায় যে ‘টার্মস অফ রেফারেন্স’-এর কথা বলা হয়েছে, সেখানে উল্লেখ করা হয়েছে কমিশন কর্মচারীদের গ্র্যাচুইটি, NPS, UPS সাধারণ পেনশনের কাঠামো পর্য়ালোচনা করবে। সরকার যেন আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি বা সংশোধনের মাধ্যমে নিশ্চিত করে যে ১ জানুয়ারি ২০২৬-এর আগে রিটায়ার করা সমস্ত পেনশনভোগী ও ফ্যামিলি পেনশনভোগীদের পেনশনও ৮ম পে কমিশনের মাধ্যমে বৃদ্ধি করা হবে।

আগের পে কমিশনে কী হয়েছিল ?
এই বক্তব্যের বিষয়ে বিভ্রান্তির কথা বলেছে ‘রিটায়ার্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্য়াসোসিয়েশন’। তারা জানিয়েছে, আগে পঞ্চম, ষষ্ট, সপ্তম পে কমিশনের সময় আগে যারা অবসর গ্রহণ করেছেন তাদের বিষয়ে একটি স্পষ্ট নির্দেশিকা ছিল। যেখানে বলা থাকত, কমিশন হওয়ার আগে যারা রিটায়ার করেছেন তাদেরও নতুন কমিশনের আওতায় পেনশন বা ফ্যামিলি পেনশন বৃদ্ধির সুবিধে দেওয়া হবে। যেটা অষ্টম বেতন কমিশনের ক্ষেত্রে করা হয়নি, তাতেই যাবতীয় আশঙ্কা তৈরি হয়েছে।  

১৮ মাসের মধ্য়ে ১০ মাস কেটে গেছে, এখনও চলছে বেতন আপডেট সংক্রান্ত আলোচনা। আগামী দিনে এই কমিশনই সুপারিশ (8th Pay Commission) করবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বর্ধিত বেতন, ভাতা ও পেনশন সংক্রান্ত যাবতীয় তথ্য। ২০২৫ সালের ৩ নভেম্বর গঠন করা হয়েছিল অষ্টম বেতন কমিশন। এখনও সেই নিয়ে চলছে বিভিন্ন কর্মী সংগঠনের সঙ্গে আলোচনা। কর্মী সংগঠনের প্রস্তাব মেনে নিলে, আগামী দিনে লেভেল ৭ কর্মীদের পেনশন হবে প্রায় ৫৭,০০০ টাকা।
   
 আরও পড়ুন : ২২,৪৫০ থেকে ৫৭,০০০ টাকা হবে এদের পেনশন ? অষ্টম বেতন কমিশন নিয়ে নতুন কী আপডেট ?

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *