SBI Recruitment : দারুণ বেতন, ২০৭টি পদে নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে জানেন ?


State Bank Jobs : স্পেশ্যালিস্ট ক্যাডার পজিশনে নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করবে SBI । সব মিলিয়ে ২০৭টি পদে নিয়োগ করা হবে ব্যাঙ্কে। SBI-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই বিষয়ে আবেদন করতে পারবেন। আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এই পদের জন্য আবেদন করতে পারবেন। 

কোন পদের জন্য কী যোগ্যতা লাগবে
এখানে জোনাল হেড রিটেলের জন্য MBA-তে ৬০ শতাংশ নম্বর লাগবে। CFP, CFA V-A ছাড়াও ব্যাঙ্কিং সেক্টরে ১৫ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে এই পদের জন্য। এই পদের জন্য ৩৫-৫০ বছর বয়সসীমা রাখা হয়েছে।  
রিজিওনাল হেড পদের জন্য চাকরিপ্রার্থীর MBA-তে ৬০ শতাংশ নম্বর লাগবে। পাশাপাশি ব্যাঙ্কিং, ফিন্যান্স ও মার্কেটিংয়ে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই ক্ষেত্রেও ৩৫-৫০ বছর বয়সসীমা রাখা হয়েছে চাকরিপ্রার্থীদের জন্য।
রিলেশনশিপ ম্যানেজার টিম লিডের জন্য কোনও বিষয়ে স্নাতক হতে হবে চাকরিপ্রার্থীকে। এই সেক্টরে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীর। 
ইনভেস্টমেন্ট অফিসার (এসআই) পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর ফিন্যান্স বা এই জাতীয় সেক্টরে মাস্টার ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া আপনার CFA/CA ডিগ্রি থাকতে হবে আবেদনকারীর। এই সেক্টরে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরিপ্রার্থীর। ২৮-৪২ বছর বয়সসীমা চাওয়া হয়েছে এই ক্ষেত্রে। এ ছাড়াও আরও কিছু পদে নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক। সেই ক্ষেত্রে আপনাকে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট দেখে নিতে হবে। 

কত বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ
এই পদে নিয়ুক্ত চাকরিপ্রার্থীদের ৫ বছরের জন্য নিয়োগ করবে ব্যাঙ্ক। তবে অঞ্চলের ভিত্তিতে এই চুক্তির মেয়াদ ৩-৪ বছর বাড়াতে পারে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এই বিষয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে ইন্টারভিউয়ের সময় কথা হয়ে যাবে চাকরিপ্রার্থীর।  

কীভাবে হবে প্রার্থী বাছাই
এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। পদের ভিত্তিতে ২-৩ রাউন্টের ইন্টারভিউয়ের মুখোমুখি হতে পারেন আপনি। ভিডিয়ো কনফারেন্সিং বা ভায়া টেলিফোনের মাধ্যমে এই ইন্টারভিউ পর্ব হবে। ১০০ নম্বরের ইন্টারভিউয়ের মুখোমুখি হতে হবে চাকরিপ্রার্থীকে। আপনার বেতনও এই ইন্টারভিউয়ের সময় ঠিক করা হবে। 

এই পদের জন্য কীভাবে আবেদন করবেন ?
প্রার্থীদের এসবিআই-এর নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট sbi.bank.in-এ নতুন পদের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। এরপর আবেদনপত্র পূরণ করার জন্য তাঁদের ইউজারনেম ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ-ইন করতে হবে। তাঁদের ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য প্রদান করতে হবে, পাসপোর্ট-সাইজের ছবি, স্বাক্ষর ও প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। শেষে আবেদন ফি জমা দিয়ে ফর্মটি জমা দিতে হবে।  

আরও পড়ুন : মাসে পাবেন ১১,০০০ টাকা, ট্রেনি নিয়োগ করছে NHPC

 

Education Loan Information:
Calculate Education Loan EMI



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *