India vs Brazil: আছেন ভিনিসিয়াস, রাফিনহা, ভারতের বিরুদ্ধে শক্তিশালী ২৬ সদস্যের দল ঘোষণা ব্রাজিলের


নয়াদিল্লি: আগামী ৩ অক্টোবর ভারতের বিরুদ্ধে খেলতে নামছে ব্রাজিল ফুটবল দল(Brazil Football Team)। নিঃসন্দেহে পাঁচবারের বিশ্বচ্য়াম্পিয়ন দলের বিরুদ্ধে এই লড়াই ভারতীয় ফুটবলের(Indian Football Team) জন্য ঐতিহাসিক হতে চলেছে। এই ম্য়াচের জন্য ও অন্যান্য আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোর জন্য পূর্ণশক্তির ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। এই স্কোয়াডে ইউরোপীয় ফুটবলের বেশ কিছু শীর্ষ তারকা ফুটবলারকে সুযোগ দিয়েছেন কোচ কার্লো আনচেলোত্তি। রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র, এন্ড্রিক তো থাকছেনই। একইসঙ্গে বার্সার হয়ে খেলা রাফিনহা, আর্সেনালের গাব্রিয়েল মাগালহায়েস ও ব্রুনো গিমারায়েস, পিএসজি অধিনায়ক মারকুইনহোস ও চেলসির জোয়াও পেদ্রোর মতো তারকা ফুটবলাররা স্কেয়াডে জায়গা করে নিয়েছেন। ভারত কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারে সেটাই দেখার।

 

ব্রাজিল ফুটবল দল

গোলরক্ষক

হুগো সুজা, পেদ্রো মরিসকো, ওটাভিও

রক্ষণভাগ

গেব্রিয়েল মাগালহায়েস, মারকুইনহোস, ডগলাস স্যান্তোস, ভিটর রেইস, ওয়েসলি, আর্থার ডিয়াস, জাইর, মেথিউজিনহো, মাউরো জুনিয়র

মধ্যমাঠ

ব্রুনো গিমারায়েস, আন্দ্রে স্যান্তোস, ডগলাস লুইজ, ব্রেনো বিদন, ডানিলো স্যান্তোস, গ্যাব্রিয়েল বোন্তেম্পো

আক্রমণভাগ

ভিনিসিয়াস জুনিয়র, এন্ড্রিক, রাফিনহা, জোয়াও পেদ্রো, এস্তেভাও, রায়ান, পেদ্রো, স্যামুয়েল লিনো 

কার্লো আনচেলোত্তির ব্রাজিল ফুটবল দল আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুখোমুখি হবে দু’বার। প্রথমে ধারণা করা হয়েছিল যে, বিশেষ করে ভারতের সাম্প্রতিক পারফরম্য়ান্সের কথা বিবেচনা করে ব্রাজিল হয়ত এই তিনটি প্রীতি ম্যাচের জন্য তাদের তারকা খচিত দল পাঠাবে না। তবে আনচেলত্তি স্পষ্ট করে জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই ২০৩০ বিশ্বকাপের জন্য দল গঠন প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। তিনি এই বিষয়ে আরও বলেন, ‘বিশ্বকাপের পারফরমেন্স আমাদের জন্য ও ব্যক্তিগতভাবে আমার জন্য ভীষণ হতাশাজনক ছিল। আমরা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। নরওয়ের কাছে হেরে বাদ পড়াটা ছিল বড় ধাক্কা, কারণ সেই ম্যাচের ৬০ মিনিট পর্যন্ত দল সত্যিই ভালো খেলেছিল। প্রথমার্ধে আমাদের বেশ কষ্ট করতে হলেও, পরবর্তীতে দল ঘুরে দাঁড়ায়। সেই জায়গা থেকে নরওয়ের কাছে হারটা ছিল চরম অপ্রত্যাশিত। কারণ কেউ এমন ফলাফলের কথা ভাবেনি।’





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *