India T20 Squad: বিরাট ধাক্কা খেল ভারত, জোড়া টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত, পরিবর্তের নাম ঘোষণা


মুম্বই: আশঙ্কা ছিলই। শেষ পর্যন্ত সেটাই সত্যি হল। আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজের ভারতীয় দল থেকে ছিটকে গেলেন হর্ষিত রানা (Harshit Rana)। তাঁর পরিবর্ত কে হবেন, সেটাও জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে জানিয়ে দিল, হর্ষিত রানা চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। তাঁর পরিবর্তে যশ ঠাকুরকে (Yash Thakur) দলে নেওয়া হল। শুধু আফগানিস্তান সিরিজ নয়, এশিয়ান গেমসের দলেও হর্ষিতের পরিবর্তে যশ ঠাকুরকে নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

২৭ বছর বয়সী বিদর্ভের ফাস্টবোলার যশ জুলাই মাসে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজে জাতীয় দলের হয়ে অভিষেক ঘটিয়েছেন। তিনি সেই সিরিজে ২টি ম্যাচ খেলে ৪টি উইকেট নিয়েছেন। সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে ৫০টি ম্যাচে খেলেছেন যশ। ৮১ উইকেট নিয়েছেন। ওভার প্রতি ৭.০৪ করে রান খরচ করেছেন।

কী আপডেট হর্ষিতের?

ভারতীয় বোর্ড থেকে জানানো হয়েছে, সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাব চলাকালীন নতুন করে একটি চোট পেয়েছেন হর্ষিত। এমনিতেই গত জুলাই মাস থেকে তিনি হ্যামস্ট্রিংয়ের সমস্যায় কাবু। তবে সেন্টার অফ এক্সেলেন্সে ম্যাচ পরিস্থিতিতে বোলিং করার সময় ৭ সেপ্টেম্বর নতুন করে চোট পান তিনি।

 

বুমরাকে নিয়ে এখনও পর্যন্ত কোনও আপডেট পাওয়া যায়নি। কারও কারও মতে, সেন্টার অফ এক্সেলেন্সে বৃহস্পতিবার তাঁর ফিটনেস টেস্ট হতে পারে।

ভারত বনাম আফগানিস্তান টি-২০ সিরিজের জন্য পরিবর্তিত ভারতীয় দল

শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ঈশান কিষাণ (উইকেটকিপার), তিলক বর্মা (সহ অধিনায়ক), শিবম দুবে, নীতীশ কুমাক রেড্ডি, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, যশপ্রীত বুমরা, অর্শদীপ সিংহ ও যশ ঠাকুর।

এশিয়ান গেমসের পরিবর্তিত ভারতীয় দল

শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ঈশান কিষাণ (উইকেটকিপার), তিলক বর্মা (সহ অধিনায়ক), শিবম দুবে, নীতীশ কুমাক রেড্ডি, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, যশপ্রীত বুমরা, অর্শদীপ সিংহ ও যশ ঠাকুর। 

আরও পড়ুন: প্রাক্তন ভারতীয় ফুটবলার দীপেন্দু বিশ্বাসকে ‘ভেড়া’ বলে আক্রমণ, বিগ বসে তুমুল অশান্তি



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *