Employees’ Provident Fund: আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?


কলকাতা: চাকরিজীবীদের অবসরকালীন সঞ্চয়ের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা EPF। কর্মীর বেসিক বেতন ও ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা DA-এর নির্দিষ্ট অংশ যেমন EPF-এ জমা হয়, তেমনই ওই ব্যক্তি যে সংস্থায় চাকরি করেন, সেই সংস্থাও টাকা জমা করে। এর সঙ্গে জমা হয় সুদও। যে সুদের কারণে যে কোনও তহবিল সময়ের সঙ্গে সঙ্গে বেশ বড় একটা তহবিলে পরিণত হয়।

আরও পড়ুন: হাতে ২০ লক্ষ টাকা; SIP, Lumpsum নাকি STP; কীভাবে বিনিয়োগ বেশি যুক্তিসঙ্গত?

ধরা যাক, আপনার EPF অ্যাকাউন্টে ইতিমধ্যেই রয়েছে ১০ লক্ষ টাকা। এখন কোনও অতিরিক্ত টাকা জমা না করে এই অর্থ যদি ১০ বছর অ্যাকাউন্টে রেখে দেন, তাহলে বর্তমান ৮.২৫ শতাংশ বার্ষিক সুদের হার ধরে সম্ভাব্য তহবিল কত হতে পারে?

১০ বছরে ১০ লক্ষ টাকা কত হবে?

হিসাব বলছে, ৮.২৫ শতাংশ বার্ষিক সুদের হারে কম্পাউন্ডিং করলে ১০ লক্ষ টাকা ১০ বছরে বেড়ে প্রায় ২২ লক্ষ ৯ হাজার টাকা হতে পারে। অর্থাৎ, এই সময়ে সম্ভাব্য সুদের পরিমাণ প্রায় ১২ লক্ষ ৯ হাজার টাকা। এখানে কোনও অতিরিক্ত কর্মী বা নিয়োগকর্তার অবদান ধরা হয়নি। শুধুমাত্র প্রাথমিক ১০ লক্ষ টাকার উপর সুদ যোগ হয়ে কীভাবে তহবিল বাড়তে পারে, সেই হিসাব দেখানো হয়েছে।

আরও পড়ুন: সরকারি Provident Fund নাকি এসআইপি, মাসিক ১০ হাজার টাকা বিনিয়োগ করলে তৈরি হবে বড় তহবিল?

এই বৃদ্ধির পিছনে রয়েছে কম্পাউন্ডিংয়ের প্রভাব। এক বছরে পাওয়া সুদ পরবর্তী সময়ে মূল টাকার অংশ হয়ে যায় এবং তার উপরও সুদ জমতে থাকে। ফলে সময় যত বাড়ে, সুদের উপর সুদ পাওয়ার প্রভাব তত বেশি স্পষ্ট হয়।

তবে মনে রাখতে হবে, EPF-এর সুদের হার প্রতি বছর একই নাও থাকতে পারে। সংশ্লিষ্ট আর্থিক বছরের জন্য ঘোষিত সুদের হারের ভিত্তিতেই প্রকৃত রিটার্ন নির্ধারিত হবে। তাই ১০ বছর পরে প্রকৃত তহবিল এই হিসাবের তুলনায় কম বা বেশি হতে পারে।

অবসরের সঞ্চয়ের ক্ষেত্রে তাই প্রয়োজন ছাড়া দ্রুত টাকা তুলে নেওয়ার বদলে দীর্ঘমেয়াদে অর্থ রেখে দেওয়ার সুবিধা বিবেচনা করা গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় ধরে বিনিয়োগ বজায় রাখলে কম্পাউন্ডিংয়ের সুযোগও বাড়ে।

(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *