কলকাতা : ‘পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে… বিশ্বকর্মা পুজোর দিন নবান্নে পুষ্পাঞ্জলী দেব, পরিবর্তনের স্বাদ পাবেন’, ভারত সেবাশ্রম সঙ্ঘে গণেশ পুজোর উদ্বোধনে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ‘অনেকের খুব কষ্ট হচ্ছে সকাল থেকে দেখছিলাম, মূলত কমিউনিস্ট ঘরানার যারা, যাদের পুজো বলতে খুব কষ্ট, খুব গালাগালি করছে আমাকে, বলছে পুজো কেন লিখতে হবে… আমি কমিউনিস্ট পার্টির নেতাদের বলব… নবান্নে বিশ্বকর্মা পুজো হয় অনেকদিনের… বিশ্বকর্মা পুজোর দিন আপনারা সবাই আমার সঙ্গে আসুন, বিশ্বকর্মা ঠাকুরের সামনে পুষ্পাঞ্জলী দিই, সবার ভাল লাগবে, পরিবর্তনের স্বাদ আপনারাও পাবেন।’
‘BJP-র পতাকা হাতে নিলেই সমস্ত পাপ মুছে যাবে, এমন মনে করার কারণ নেই’, বলছেন শমীক ভট্টাচার্য
দুর্গাপুজো না লিখলে বামেদের বইয়ের স্টলের অনুমতি মিলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। সামনেই দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তারপর কলকাতা, হাওড়া-সহ একগুচ্ছ পুরসভার ভোট। দুই ভোটের মাঝে রয়েছে দুর্গাপুজো। বাঙালির শ্রেষ্ঠ উৎসব। কিন্তু সেই উৎসব নিয়েও এখন শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। পুজোর সময় বামপন্থীদের বইয়ের স্টল দেওয়ার রেওয়াজ দীর্ঘদিনের। বৃহস্পতিবার তা নিয়ে হুঁশিয়ারির সুর শোনা যায় শুভেনদু অধিকারীর গলায়। মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আমি সব দুর্গাপুজো কমিটিকে বলব এই তথাকথিত কমিউনিস্টরা পুজোর স্টল করতে গেলে শারদোৎসবের জায়গায় যদি দুর্গাপুজো না লেখে একটা স্টলও করতে দেবেন না।’
এরপর সিপিএম ওয়েস্ট বেঙ্গলের তরফে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়। সিপিএম ওয়েস্ট বেঙ্গলের তরফে পোস্ট করা ওই ছবিতে দেখা যায় ২০২২ সালের পয়লা অক্টোবর শুভেন্দু অধিকারীর সোশাল মিডিয়া পেজে লেখা হয়েছিল সকলকে শারদ উৎসব ও মহাষষ্ঠী’র আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। একই পোস্ট করেন সিপিএম নেতা শতরূপ ঘোষও। তরুণ বাম নেতা বলেন, ‘উনি (শুভেন্দু অধিকারী) পোস্ট করেছিলেন শারদোৎসব। এখন ওনার (শুভেন্দু অধিকারী) শারদোৎসবে আপত্তি। ওনার (শুভেন্দু অধিকারী) আগে শারদোৎসব শব্দটায় আপত্তি ছিল না, এখন শারদোৎসবে আপত্তি।’
শারদোৎসব প্রসঙ্গে সিপিএমের রাজ্য় সম্পাদক মহম্মদ সেলিম আবার মনে করিয়ে দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটকের প্রসঙ্গ। তিনি বলেন, ‘শারদোৎসব শব্দটাতে আপত্তি কেন ওদের? এটা কি কমিউনিস্ট শব্দ? গোটা বিশ্বে, বিশেষ করে এশিয়াতে বিভিন্ন মরসুমে উৎসব হয়। আমরা বর্ষাবরণ করি না? আমরা পৌষমেলা করি না? পৌষ উৎসব হয় না? পৌষের পিঠেপুলি উৎসব হয় না? আমরা শারদোৎসব করি না? রবীন্দ্রনাথ নাটক লিখেছিলেন শারদোৎসব। তার সঙ্গে অন্য় কোনও সম্পর্ক ছিল না। এসব জানে না বলে এসব কথা বলছে। শিখবে, একটু বয়স হবে আস্তে আস্তে শিখবে।’
NCPI News: “BJP আমাদের NCPI-তে নিয়ে গেছে”, বললেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া | ABP Ananda
