Bus Ticket Price Hike: পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? ‘উন্নতি হবে পরিষেবারও’, ভরসা অর্জুন সিংহের


কলকাতা: পুজোর পরেই বেড়ে যেতে পারে বাসের ভাড়া? পুজোর পরে, বাসের ভাড়া এবং পরিষেবা সংক্রান্ত ফের বৈঠক হতে পারে বাসমালিকদের সঙ্গে, আজ বাস মালিকদের সঙ্গে বৈঠকের পর জানালেন পরিবহনমন্ত্রী অর্জুন সিংহ। এদিন পাশাপাশি তিনি এ ও জানান, ২০১৮ থেকে বাসের ভাড়া বাড়েনি। এর ফলে একেবারেই পরিষেবার উন্নতি হচ্ছে না। বরং আরও অবনতি হচ্ছে। সেই কারণে, পুজোর পরে যেমন বাস ভাড়া বাড়বে, তেমনই উন্নত হবে পরিষেবাও। পরিবহনমন্ত্রী অর্জুন সিংহ এই বিষয়ে মনে করেন য়ে, মানুষের ভাল পরিষেবা পাওয়া ভীষণ গুরুত্বপূর্ণ। যেহেতু সামগ্রীকভাবে পেট্রোল, ডিজেল থেকে শুরু করে সমস্ত কিছুরই দাম বেড়েছে, সেই কারণে বাসের ভাড়া বাড়ানোটা ভীষণ স্বাভাবিক।

পুজোর পরেই কি বাড়বে বাস ভাড়া?

এদিন অর্জুন সিংহ বলেন, ‘পুজোর আগে বাস ভাড়া বাড়ানোর কথা ভাবছি না। কিন্তু পুজোর পরে বাস ভাড়া বাড়ানোর কথা ভাবা হচ্ছে। সুযোগ-সুবিধাও বাড়াত হবে, পাশাপাশি ওদেরও দেখতে হবে।’ তিনি আরও জানান, ২০১৮ সাল থেকে বাস ভাড়া বাড়েনি। এর ফলে দিনে দিনে বাসের পরিষেবা থেকে শুরু করে অন্যান্য সুযোগ ক্রমাগতই কমে গিয়েছে। সেই বিষয়টার ওপরেও নজর দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবহনমন্ত্রী। নির্বাচনের আগে বিজেপি জানিয়েছিল, রাজ্যে ক্ষমতায় এলে মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাসের পরিষেবার সুবিধা দেবেন। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে, মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে সফরের সুযোগ দেওয়াও হয়েছিল। পরবর্তীকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে হলে, পিঙ্ক কার্ড করাতে হবে মহিলাদের। যদি কোনও মহিলা বাস ভাড়া সইচ্ছায় দিতে চান, তাহলে তাঁরা দিতে পারেন।

অন্যদিকে, বাঁকুড়ার রায়পুরে, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস। আহত হলেন অন্তত ১৮ জন যাত্রী। তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে রায়পুর গ্রামীণ হাসপাতালে। রায়পুর থেকে ঝাড়গ্রামের দিকে আসছিল ওই বাসটি। ৯ নম্বর রাজ্য সড়কে রায়পুরের কাছে ঘটে এই দুর্ঘটনা। বাঁকুড়া ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কে রায়পুরের নিকট একটি বেসরকারি বাস উল্টে ১৮ জন আহত। বাসটি রায়পুর থেকে ঝাড়গ্রামের দিকে আসছিল। প্রাথমিকভাবে জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে এই বিপত্তি ঘটেছে। ঘটনাস্থলে মুহূর্তেই পৌঁছয় স্থানীয় বাসিন্দা ও রায়পুর থানার পুলিশ। ইতিমধ্যেই আহত যাত্রীদের উদ্ধার করে রায়পুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন: Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *