Suvendu Adhikari : হাসিরানি রথের মনোনয়নের পদ-যাত্রায় এসে নিহত চন্দ্রনাথ রথকে নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?


৬ মে, বুধবার  মুখ্য়মন্ত্রী পদে শপথগ্রহণের ঠিক ২ দিন আগে, গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ রথকে।
৫০ সেকেন্ডের নিখুঁত অপারেশন চালিয়ে, দু’টো বাইকে চড়ে আলাদা আলাদা রাস্তায় পালায় দুষ্কৃতীরা। সেই ঘটনার তদন্তের ভার এখন সিবিআইয়ের হাতে। ধরাও পড়েছে চন্দ্রনাথ খুনের মাস্টারমাইন্ডরা। সেই ঘটনার পর কেটে গিয়েছে চারটি মাস। আগামী উপনির্বাচনে নন্দীগ্রাম থেকে বিজেপি প্রার্থী করল নিহত চন্দ্রনাথের মা হাসিরানি রথকে। হাসিরানির মনোনয়ন জমা দেওয়ার পদযাত্রায় যোগ দিতে এসে  এসে মুখ্যমন্ত্রী বললেন, ”নন্দীগ্রামবাসীর উদ্দেশে যে প্রতিশ্রুতি দিয়েছি, তা পূরণ করব”। 

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর বক্তব্যের শুরুতেই বললেন, তাঁর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। কারণ ‘চন্দ্রনাথ তৎকালীন বিরোধী দলনেতার সহযোগী ছিলেন’। চন্দ্রনাথ যেদিন নিহত হন, সেদিনও তিনি বলেছিলেন, বিরোধী দলনেতার আপ্তসহায়ক হওয়ার জন্যই তাঁকে খুন হতে হয়েছে। মঙ্গলবারও তাঁর গলায় অনুরণিত হল সেই কথাই। ”চন্দ্রনাথের সব থেকে বড় অপরাধ হল সে বিরোধী দলনেতাকে সাহায্য করতেন। তাই তাঁকে অকালে সরিয়ে দেওয়া হয়েছে। ”  তিনি নন্দীগ্রামের মানুষকে বলেন, ”নন্দীগ্রামের পাশে ছিলাম, আছি থাকব” ।  

মুখ্যমন্ত্রী আরও বলেন, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী নিহত চন্দ্রনাথের খুনে ২ কোটি টাকা সুপারি দেওয়া হয়েছিল। তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রীর  প্রাক্তন আপ্ত সহায়ক খুনের পিছনে কাজ করেছে ভাইপো গ্যাং। সিবিআই তদন্ত করছে। তাতে ৭ জন গ্রেফতার হয়েছে। তারা  চার্জশিট ফাইল করেছে। মুখ্যমন্ত্রী বলেন, আমার বিশ্বাস তাদের ফাঁসি হবে। 

আগামী দিনে নন্দীগ্রামের মানুষকে দেওয়া সব প্রতিশ্রুতি রাখবেন বলে কথা দেন। বলেন, তিনি বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহারের কথাও ঘোষণা করেন।  বলেন, ‘ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে যে যে প্রতিশ্রুতি দিয়েছি, তা অক্ষরে অক্ষরে পালন করেছি। আমি নন্দীগ্রামের জেল খাটা, কেস খাওয়া প্রত্যেক নেতাকে এই প্রতিশ্রুতি দিতে চাই আপনাদের সসম্মানে দলগত মর্যাদা দিয়ে প্রতিষ্ঠিত করার কাজ আমার।’ 

২০২৬-এর বিধানসভা ভোটে নন্দীগ্রাম এবং ভবানীপুর দু’টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করেন শুভেন্দু অধিকারী। দুটি আসনেই জয়লাভ করেন। ভবানীপুরে ১৫ হাজার ১০৫ ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেন বর্তমান মুখ্যমন্ত্রী। এরপর ভবানীপুর রেখে নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেন শুভেন্দু অধিকারী। সেই কারণেই নন্দীগ্রামে হবে উপনির্বাচন। 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *