Headlines

Annapurna Yojana: অন্নপূর্ণা দিবসে শালতোড়ায় ঢাক বাজিয়ে শোভাযাত্রা, উদ্বোধন করা হল নেতাজী সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্রের


প্রসূন চক্রবর্তী, শালতোড়া, বাঁকুড়া: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্ম দিবসে অন্নপূর্ণা যোজনা দিবস পালন হল বাঁকুড়ায়। শালতোড়ার বিধায়ক চন্দনা বাউড়ি ঢাক বাজিয়ে শোভাযাত্রা করেন। এবং শালতোড়ায় লেদ মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্রের ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন বিধায়ক চন্দনা বাউরি।

আরও পড়ুন: “আজ বাংলার দেড় কোটি মা-বোনের কাছে পৌঁছবে অন্নপূর্ণা যোজনার চতুর্থ কিস্তি”, জন্মদিনে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

প্রধানমন্ত্রীর জন্ম দিবস উপলক্ষ্যে অন্নপূর্ণা যোজনা দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল থেকেই উৎসবের আমেজ শালতোড়ায়। ঢাকের তালে তালে অন্নপূর্ণা যোজনা দিবস উদযাপনে অংশ নিলেন শালতোড়ার বিধায়ক চন্দনা বাউড়ি। উপস্থিত ছিলেন শালতোড়া ব্লকের বিডিও সৌমাল্য ঘোষ, শালতোড়ার অন্নপূর্ণা যোজনার আর্থিক সুবিধা পাওয়া বহু মহিলা।

অন্নপূর্ণা যোজনা দিবসকে কেন্দ্র করে এদিন শালতোড়ার লেদ মোড় থেকে ব্লক অফিস পর্যন্ত মহিলাদের নিয়ে একটি বিরাট মিছিল বের করা হয়। মিছিলে অংশ নেন বিধায়ক চন্দনা বাউড়ি সহ এলাকার মহিলারা। ঢাকের তালে তালে মিছিল এগিয়ে যায় ব্লক অফিসের দিকে। এই কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই শালতোড়ায় মানুষের ভিড় চোখে পড়ে।

আরও পড়ুন: “আজ বাংলার দেড় কোটি মা-বোনের কাছে পৌঁছবে অন্নপূর্ণা যোজনার চতুর্থ কিস্তি”, জন্মদিনে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

অন্যদিকে, এদিনই শালতোড়া বিধানসভার শালতোড়ার লেদ মোড়ে নেতাজী সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়। ফিতে কেটে সেবা কেন্দ্রের উদ্বোধন করেন শালতোড়ার বিধায়ক চন্দনা বাউড়ি। একই দিনে দুটি কর্মসূচিকে ঘিরে শালতোড়ায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। স্থানীয় মানুষজনের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে লেদ মোড় থেকে ব্লক অফিস চত্বর। 

শালতোড়ার বিধায়ক চন্দনা বাউড়ি বলেন, “সরকার তৈরি হওয়ার আগেই আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, প্রতিটা মহিলার অ্যাকাউন্টে আমরা ৩ হাজার টাক করে দেব। সেটা দেওয়া হয়েছে। মহিলারা খুব খুশি, খুব আনন্দিত।”

শালতোড়া ব্লকের বিডিও সৌমাল্য ঘোষ বলেন, “আমাদের ব্লকের প্রায় ৩৪ হাজার মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন। হয়তো সামান্য বাকি আছেন। যাঁরা পেয়েছেন, তাঁরা প্রথম থেকেই বিডিও অফিসে এসে আমাদের জানাতেন যে তাঁরা পাচ্ছেন না। তখন বলেছিলাম, কয়েকটা দিন অপেক্ষা করুন। আপনারা এখানে আনন্দ করতে করতেই আসবেন। আজ সেটা মিলে গিয়েছে। আজ মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনও বটে। যাঁরা সুবিধা পেয়েছেন, তাঁদের সকলের বাড়িতেই আজ প্রদীপ জ্বলুক। আজ সন্ধে ৭ টার সময় আমরা রঙ্গোলি করছি। প্রদীপ জ্বালানো হবে। সব মিলিয়ে একটা উৎসব মুখর পরিবেশ। তবে পোর্টাল আবার খুলবে। কারণ, যাঁদের বয়স ২৫ হবে, তাঁদেরও তো দিতে হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *