Salary News : অষ্টম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়িত হলে এমনিতেই বেতন বৃদ্ধি হবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। ফিটমেন্ট ফ্যাক্টর ৪ হলে ১৮,০০০ টাকা থেকে বেসিক পে ৭২,০০০ টাকা হতে পারে। ইতিমধ্যেই কমিশনের কাছে এই নিয়ে প্রস্তাব দিয়েছে কর্মী সংগঠনগুলি।
কমিশনের কাছ কোন সংগঠন কী প্রস্তাব দিয়েছে
সম্প্রতি মিনিস্ট্রিয়াল স্টাফ অ্যাসোসিয়েশন কমিশনের কাছে ৩.৬১ ফিটমেন্ট ফ্যাক্টরের প্রস্তাব দিয়েছে। একবার এই প্রস্তাব মেনে ফিটমেন্ট ফ্য়াক্টর বৃদ্ধি পেলে বেসিক পে বেড়ে হতে পারে ৬৪.৯৮০ টাকা হতে পারে। ন্য়াশনাল কাউন্সিল অফ JCM স্টাফ সাইড ও ভারত পেনশনার্স সমাজ ফিটমেন্ট ফ্য়াক্টর ৩.৮৩ করার প্রস্তাব দিয়েছে । এই ক্ষেত্রে ১৮,০০০ টাকা বেসিক পে বেড়ে হতে পারে ৬৯,০০০ টাকা। ভারতীয় প্রতিরক্ষা মজদুর সংঘ কেন্দ্রীয় সরকারি কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর ৪ করার প্রস্তাব দিয়েছে। সেই ক্ষেত্রে মিনিমাম বেসিক পে ৭২,০০০ টাকা হতে পারে।
ফিটমেন্ট ফ্যাক্টর আসলে কী ?
মনে রাখবেন, যেকোনও পে কমিশনের মূল বেতন পুনর্নির্ধারণ বা বৃদ্ধির জন্য একটি গুণক ব্যবহার করা হয়। এই গুণককে ফিটমেন্ট ফ্যাক্টর বলে। এই বিষয়টি বুঝতে হবে, কর্মচারী ও পেনশনভোগীদের বেতন ও ভাতা ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর নির্ভর করে। ফিটমেন্ট ফ্যাক্টর যত বাড়বে বেতনও তত বেশি বাড়বে।
সূত্র : বর্তমান বেসিক পে x ফিটমেন্ট ফ্যাক্টর = নতুন বেসিক পে।
কেন এই ফিটমন্টে ফ্য়াক্টর বাড়ানোর প্রস্তাব
দেশে মুদ্রাস্ফীতির কারণে বেতনের প্রকৃত মান কমে যাওয়ায় কর্মচারী সংগঠনগুলি তাদের বেতন সংশোধনের দাবির অংশ হিসেবে হাই ফিটমেন্ট ফ্যাক্টরের প্রস্তাব দিয়েছে। এই বিষয়ে ‘ভারতীয় প্রতিরক্ষা মজদুর সংঘ’ (BPMS) ৪.০ ফিটমেন্ট ফ্য়াক্টর চেয়েছে। অন্যদিকে ‘অল ইন্ডিয়া ফেডারেশন অফ পেনশনার্স অ্যাসোসিয়েশনস’ (AIFPA) ৩.৮৩-এর প্রস্তাব দিয়েছে।
তবে কিছু কর্মচারী সংগঠন ‘অ্যাক্রয়েড ফর্মুলা’ বিবেচনা করারও আহ্বান জানিয়েছে। এই পদ্ধতিতে জীবনযাত্রার মৌলিক ব্যয়, পুষ্টির চাহিদা ও প্রয়োজনীয় পারিবারিক খরচের সঙ্গে বেতনের হিসাবকে যুক্ত করার আহ্বান জানিয়েছে সংগঠনগুলি।
মাসিক পেনশন কত হতে পারে
হিসেব বলছে, অষ্টম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের পর (বিভিন্ন ভাতা যুক্ত করার আগেই) মূল বেতনে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটবে। প্রস্তাবিত সংশোধনের আওতায় পেনশনভোগীদের মূল পেনশনের হিসাবও নতুন করে করা হবে। ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টর প্রয়োগ করলে মাসিক ন্যূনতম মূল পেনশন ৯,০০০ টাকা থেকে বেড়ে ৩৪,৪৭০ টাকা হতে পারে, আর ৪.০ গুণক প্রয়োগ করলে তা ৩৬,০০০ টাকায় পৌঁছাতে পারে।
সংশোধিত বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে বর্তমান ডিএ (DA) এবং ডিআর (DR)-এর হার শূন্যে নামিয়ে এনে নতুন করে নির্ধারণ করতে হবে। এরপর কর্মচারী ও পেনশনভোগীরা নতুন কাঠামোর আওতায় ভাতা পাবেন। এক্ষেত্রে সংশোধিত মূল বেতনের সঙ্গে এইচআরএ (HRA) এবং টিএ (TA) যুক্ত করে মোট মাসিক অর্থের পরিমাণ নির্ধারণ করা হবে।
আরও পড়ুন : ডিএ জুড়ে গেলে ৭ বছরে দ্বিগুণ হবে এদের বেতন, অষ্টম বেতন কমিশনে কী হতে পারে হিসেব ?
