Sourav On Modi: ‘দেশের একজন দুর্দান্ত নেতা’, মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা সৌরভের, আর কী বললেন?


কলকাতা: একজন ভারতের ইতিহাসে সবচেয়ে লম্বা মেয়াদকাল পার করা প্রধানমন্ত্রী। অন্যজন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়ক। সেই সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) বৃহস্পতিবার নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) জন্মদিনের শুভেচ্ছা জানালেন। প্রধানমন্ত্রীকে নিয়ে উচ্ছ্বাসে ভাসলেন সৌরভ। জানিয়ে দিলেন, মোদি ভারতের একজন অসাধারণ নেতা।

সৌরভ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেন। সিএবি-র সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করা হয়। সৌরভ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই। ৭৬তম জন্মদিনের অনেক অভিনন্দন। ঈশ্বর ওঁকে সুস্বাস্থ্য দিন, সবরকম আনন্দ দিন। উনি দেশের জন্য একজন দুর্দান্ত নেতা।’ 

 

এখানেই শেষ নয়। সৌরভ আরও বলেন, ‘আশা করছি ওঁর একটা দারুণ ও দীর্ঘজীবন হবে। যখন যেরকমভাবে সফল হতে চাইবেন, সব সাফল্য যেন তিনি অর্জন করেন। ওঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাই ও সুস্থ জীবন এবং দীর্ঘায়ু কামনা করি।’

আরও পড়ুন: ইডেনে গিয়ে প্রতিনিধি হিসাবে মনোনয়ন জমা সৌরাশিসের, ক্লাব সচিবের প্রতিবাদ, পাল্টা বোমা

বৃহস্পতিবার ৭৬ সম্পূর্ণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ পালন করবে বিজেপি। আজ সন্ধ্যায় দেশজুড়ে ‘আশীর্বাদের প্রদীপ’ প্রজ্জ্বলনের কর্মসূচিও পালন করা হবে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী শুভেন্দু 
অধিকারী। প্রয়াগরাজেও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ প্রার্থনা হল। কলকাতাতেও পালিত হচ্ছে প্রধানমন্ত্রীর জন্মদিন।  

 

”আমরা একসঙ্গে নতুন বাংলা গড়ব। বিকশিত ভারতের শপথ নিয়েছে গোটা দেশ। বাংলার মা-বোনেরাও উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে বলে আমার আশা”, জন্মদিনে অঙ্গীকার প্রধানমন্ত্রীর । এখন বাংলায় কাটমানি চলে না। একজন মহিলাও যাতে অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বঞ্চিত না হন, সেটা দেখা আমার লক্ষ্য, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *