Married Couple with Different Surnames: স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট

নামে কী যায় আসে মুখে বলা যায়। কিন্তু জীবনের সব ক্ষেত্রেই নামের গুরুত্ব অপরিসীম। দাম্পত্যজীবনেও নাম পদবীর ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ বলে এবার সামনে এল।

Pew Research Center 2023 এবং টেক্সাস ডিভোর্স রেকর্ডস থেকে প্রাপ্ত তথ্য নিয়ে একটি গবেষণা চালায় Institute for Family Studies। তাদের রিপোর্টে বলা হয়েছে, স্বামী-স্ত্রীর পদবী যদি এক না হয়, সেক্ষেত্রে ডিভোর্সের সম্ভাবনা ৫০ শতাংশ বেশি।

ওই রিপোর্টে বলা হয়েছে, স্বামী-স্ত্রীর পদবি ভিন্ন হলে, তাঁদের ক্ষেত্রে বিবাহবিচ্ছেদের সম্ভাবনা অন্যদের চেয়ে ৫০ শতাংশ বেশি। বিবাহবিচ্ছেদের আবেদন করার আগে দাম্পত্যজীবন স্থায়ী হয় গড়ে আট থেকে ১০ বছর।

অন্য দিকে, স্বামী-স্ত্রীর পদবী যদি এক হয়, সেক্ষেত্রে পরবর্তীতে বিবাহবিচ্ছেদ যদি ঘটেও, প্রথম ১২ বছর অন্তত দাম্পত্য ভালই টেকে।

গবেষণার সঙ্গে যুক্ত লিমান স্টোন বলেন, “দু’টি মানুষের মধ্যে যত বেশি মিল, তাঁদের মধ্যে যত কমন জিনিস পাওয়া যায়, সে নামই হোক বা আর্থিক অবস্থা, তাঁরা বিয়েকে টিম হিসেবে দেখেন। পরস্পরের পছন্দ-অপছন্দের খেয়াল রাখেন বেশি পরস্পরকে বিশ্বাস করেন, একই ভবিষ্যতের স্বপ্ন দেখেন।”

পদবী এক না হলেই যে ডিভোর্স হবে, তা যদিও বলছেন না লিমান। তাঁর মতে, পদবী এক না হলেও অনেকেরই বিয়ে দীর্ঘ সময় টেকে। নীতিগত কারণে কেউ কেউ স্বামীর পদবী গ্রহণ করেন না। আবার অনেকে এমন রয়েছেন, তাড়াহুড়োয় বিয়ে করেছেন, অথবা নথিপত্র ও আনুষ্ঠানিকতা নিয়ে তেমন মাথাব্যথা নেই তাঁদের।

ভিন্ন ভিন্ন পদবী ব্যবহারকারী দম্পতিদের মধ্যে বিবাহবিচ্ছেদের সম্ভাবনা কেন বেশি, তা ব্যাখ্যাও করা হয়েছে। গবেষকদের মতে, ভিন্ন ভিন্ন পদবী ব্যবহারে শুরুতেই অপরিণত মানসিকতার প্রবণতা ধরা পড়ে। ভবিষ্য়ৎ নিয়ে দু’জনের মানসিকতার ভিন্নতাও প্রকট হয়।

তবে এক্ষেত্রে ব্যতিক্রমও যে রয়েছে, তাও মেনে নিয়েছেন গবেষকরা। মেয়েদের অনেকেই নিজের স্বতন্ত্র পরিচিতি ধরে রাখতে চান, পদবী পরিবর্তনের ঝুট-ঝামেলা এড়াতে চান বলেও উল্লেখ করা হয়েছে রিপোর্টে। বিয়ের পর নাম পরিবর্তন এবং ডিভোর্সের পর পুনরায় আগের পদবীতে ফিরে যাওয়ার যে আইনি ঝুট-ঝামেলা, তা এড়াতেও অনেকে আগে থাকতে সাবধানী হন বলে জানানো হয়েছে।

ওই রিপোর্ট অনুযায়ী, আমেরিকায় ৭৫-৮০ শতাংশ বিবাহিত লোকজনের পদবী এক।  রক্ষণশীল, শ্বেতাঙ্গ এবং বয়স্ক মহিলারা স্বামীর পদবী গ্রহণে বেশি আগ্রহী। পড়াশোনা বেশি দূর করেননি, এমন মেয়েদের হার বেশি এক্ষেত্রে, প্রায় ৮৫ শতাংশ।

তবে ভিন্ন ভিন্ন পদবী ব্যবহারে ডিভোর্সের হার ঠিক কত, তা পরিষ্কার ভাবে তুলে ধরা হয়নি রিপোর্টে।

Published at : 20 Sep 2026 09:19 AM (IST)

আরও জানুন খবর

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *