Weather Update: আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ

সকালেই নামল আঁধার। ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ রবিবার ২০ সেপ্টেম্বর ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আগামী সপ্তাহে বানভাসি হবে দক্ষিণবঙ্গ। কোন কোন জেলায় প্রবল দুর্যোগের সম্ভাবনা ? কী জানাল আলিপুর আবহাওয়া দফতর ?

আজ রবিবার ২০ সেপ্টেম্বর এবং সোমবার ২১ সেপ্টেম্বরেও ঝড়বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২২ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ভারী দুর্যোগ হতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আগাম সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস।

ফের ভারী দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবে তৈরি হবে গভীর নিম্নচাপ। আর তার জেরেই চলবে ঝড়বৃষ্টি।

বঙ্গোপসাগরে ক্রমশ শক্তিশালী, গভীর এবং সক্রিয় হবে নিম্নচাপ। তার প্রভাবে আগামী সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া।

উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলা - দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে আজ রবিবার ঝড়বৃষ্টি হবে। হলুদ সতর্কতা জারি হয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া।

উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলা – দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে আজ রবিবার ঝড়বৃষ্টি হবে। হলুদ সতর্কতা জারি হয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া।

২২ এবং ২৩ সেপ্টেম্বর উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির দাপট কিছুটা কমবে। কোনও সতর্কতা জারি নেই। হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়ার দাপট থাকবে না।

২৪ সেপ্টেম্বর থেকে ফের ঝড়বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। জারি হয়েছে হলুদ সতর্কতা।

২৫ ও ২৬ সেপ্টেম্বর উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলা ছাড়াও ঝড়বৃষ্টি হবে উত্তর দিনাজপুরেও। জারি রয়েছে হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া।

Published at : 20 Sep 2026 07:57 AM (IST)

আরও জানুন জেলার

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *