কলকাতা: কখনও তাঁর ছবি দেখে, তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা তো কখনও রটে যায়, গুরুতর অসুস্থ সলমন খান (Salman Khan)! তাঁকে নাকি শারীরিকভাবে অনেক রকম সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। নিজের শারীরিক সমস্যার কথা অবশ্য কখনও লুকোননি সলমন, তিনি বারে বারেই জানিয়েছেন তাঁকে সত্যিই অনেক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে। একটা সময়ে তাঁর হাঁটার ক্ষমতাও ছিল না, তবে তিনি সেই পরিস্থিতি কাটিয়ে উঠেছেন। আর এবার, ‘বিগ বস ২০’ (BIg Boss 20)-র নতুন প্রোমো প্রকাশ্যে আসতেই গুঞ্জন। সপ্তাহান্তের শো সঞ্চালনা করতে গিয়ে নাকি অসুস্থ হয়ে পড়েছেন, সলমন খান? সদ্য প্রকাশ্যে এসেছে, সেই ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, সলমন খান মঞ্চে কথা বলতে বলতে হঠাৎ বুকে হাত দিয়ে মঞ্চে শুনে পড়ছেন সলমন খান। আর তারপর থেকেই গুঞ্জন, তিনি নাকি শো চলাকালীন অসুস্থ হয়ে পড়েছেন! অবশেষে গোটা বিষয়টা নিয়ে মুখ খুললেন সলমন খান।
মঞ্চে সঞ্চালনা করতে করতেই অসুস্থ সলমন খান? সামনে এল কোন সত্যি?
সোশ্যাল মিডিয়ায় সলমন খানের যে ভিডিও প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা যাচ্ছে.. কথা বলতে বলতে বুকে হাত দিয়ে মঞ্চেই শুয়ে পড়ছেন সলমন। এই ভিডিও ক্লিপিংস ছড়িয়ে পড়তেই অনুরাগীরা উদ্বিগ্ন হয়েছেন যে, কী হয়েছে তাঁর? তবে কি তিনি সত্যিই অসুস্থ হয়ে পড়েছেন? ভিডিও ক্লিপিংস ভাইরাল হয়ে যেতে, এদিন মুখ খোলেন সলমন খান। ইনস্টাগ্রাম থেকে নিজের বক্তব্য শেয়ার করে নিয়েছেন তিনি। এদিন সোশ্যাল মিডিয়ায় সলমন খেলেন, ‘সবাইকে জানাই, আমার শরীর খারাপ হয়নি। ঈশ্বরের দয়ায় আমার শরীর ভাল রয়েছে। আমার মনে হয়, প্রোমোটা একেবারে ভুলভাবে, ভুল জায়গায় কাটা হয়েছে। আর সেই কারণেই একটা ভুল বার্তা পৌঁছেছে। আমি আসলে কাজী ওই হাউজে যা করছে, মঞ্চে তারই নকল করছিলাম মাত্র। শুধুমাত্র নজর কাড়ার জন্য নিজের শরীর নিয়ে মিথ্যে কথা বলেছিল কাজী। ১৫ জনের একটা বাড়ি, যেখানে কাজী ওর শরীর নিয়ে মিথ্যা কথা বলছে, অভিনয় করছে… এটা কেউ জানতেনই না! প্রত্যেকেই কাজীর শরীর নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। কিন্তু প্রোমোতে যা দেখানো হয়েছে.. সেটা থেকে একটা ভুল বার্তা গিয়েছে। আমি সেটার জন্য ক্ষমা চাইছি।
