কলকাতা : ফের ভারী দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবে তৈরি হবে গভীর নিম্নচাপ। আর তার জেরেই চলবে ঝড়বৃষ্টি। বঙ্গোপসাগরে ক্রমশ শক্তিশালী, গভীর এবং সক্রিয় হবে নিম্নচাপ। তার প্রভাবে আগামী সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২২ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ভারী দুর্যোগ হতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আগাম সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। আজ রবিবার ২০ সেপ্টেম্বর এবং সোমবার ২১ সেপ্টেম্বরেও ঝড়বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই।
- ২২ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
- ২৩ সেপ্টেম্বর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই দুই জেলার দু-এক জায়গায়। জারি হয়েছে হলুদ সতর্কতা। তার সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া।
- ২৪ সেপ্টেম্বর ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম – এই জেলাগুলির দু-এক জায়গায়। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। জারি রয়েছে হলুদ সতর্কতা। তার সঙ্গে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের দু-এক জায়গায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। তার জন্য জারি হয়েছে কমলা সতর্কতা। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। জারি রয়েছে হলুদ সতর্কতা।
- ২৫ সেপ্টেম্বর ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার দু-এক জায়গায়। জারি রয়েছে হলুদ সতর্কতা। এর পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের দু-এক জায়গায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। জারি হয়েছে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হবে ঝড়বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সতর্কতা।
- ২৬ সেপ্টেম্বরও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান – এইসব জেলার দু-এক জায়গায়। জারি রয়েছে হলুদ সতর্কতা। এর সঙ্গে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দু-এক জায়গায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। তার জন্য জারি হয়েছে কমলা সতর্কতা। জারি হয়েছে কমলা সতর্কতা। বাকি জেলাতেও হবে বৃষ্টি। তার সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। জারি রয়েছে হলুদ সতর্কতা।
Pranay Roy | “মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তো নন্দীগ্রামে প্রার্থী হতে পারতেন”, মন্তব্য প্রণয় রায়ের
